Friday, October 2, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

ঈদের পরের দিন লকডাউন! জামাআতের আর্জি মেনে লকডাউন প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : জামাআতে ইসলামী হিন্দের আর্জি মেনে ঈদের পরের দিনের লকডাউন প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষিত লকডাউন প্রত্যাহার করায় জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা আব্দুর রফিক রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার আমীর হালকা মাওলানা আব্দুর রফিক মুখ্যমন্ত্রীর ঘোষিত ২ আগস্টের লকডাউন প্রত্যাহার করায় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। মাওলানা আব্দুর রফিক জানান, ‛পবিত্র ঈদ-উল-আযহার পরের দিন ঘোষিত লকডাউন প্রত্যাহার করার জন্য জামাআতের ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল। জামাআতের পাশাপাশি অনেকেই সরকারের কাছে এ আর্জি জানিয়েছিল। রাজ্য সরকার এই আর্জি বিবেচনা করে ২ আগস্টের লকডাউন সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে। সেজন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

সেই সঙ্গে মাওলানা আব্দুর রফিক রাজ্যবাসীর কাছে আর্জি জানিয়েছেন যে, সকলেই যেন বর্তমান করোনা পরিস্থিতিকে সামনে রেখে স্বাস্থ্য বিধি অনুসরণ করে রাজ্য সরকারের নির্দেশনা মোতাবেক উৎসবে শামিল হোন। সেই সঙ্গে রাজ্য সরকারের ঘোষিত অন্যান্য লকডাউন ও নিয়মাবলী যথাসাধ্য অনুসরণ করার চেষ্টা করেন।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop On-Scroll Rotation Grid For Elementor On-Scroll Section Effects for Elementor On-Scroll Video Effects for Elementor Ondustry – Industry & Manufacturing Elementor Template Kit One Page Pro | Multi Purpose OnePage WordPress Theme One – WordPress Product Landing Page Oneclick – Multi-Purpose WooCommerce Responsive Digital Theme Onekorse – LMS Education Theme OneLove – The Elegant & Clean Multipurpose Wedding WordPress Theme OnePage Hyperlinks Navigation