Saturday, August 15, 2026
ফিচার নিউজ

‘বিদ্রোহী কবি’ কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের আগস্ট মাসে বাংলাদেশের শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ–দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে ‘বিদ্রোহী কবি’ নামে আখ্যায়িত করা হয়েছে।

বাংলা কবিতায় তিনি এনেছিলেন সম্পূর্ণ নতুন এক সুর, ছিলেন মানবতার উচ্চকণ্ঠ প্রচারক, গানে মিশিয়েছিলেন বিচিত্র ধারা। নজরুলের চেতনা ও আদর্শ বাঙালির জীবনে চিরন্তন। নির্মম দারিদ্র্য থেকে অসামান্য প্রতিভায় তিনি অভিষিক্ত হয়েছেন মহাপুরুষের আসনে। আজীবন সংগ্রাম করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য। সোচ্চার ছিলেন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার, কূপমণ্ডূকতার বিরুদ্ধে। তরুণদের কাছে তিনি বিদ্রোহের অনন্ত প্রতীক।

কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।

মধ্যবয়সে তিনি পিকস ডিজিজে আক্রান্ত হন। বাকশক্তি হারিয়ে ফেলেন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশের স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্য-স্বাধীন বাংলাদেশে নিয়ে যান। তাকে বাংলাদেশের জাতীয় কবির সম্মান দেওয়া হয়। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Demia – Plants Store WooCommerce WordPress Theme Dempul – Car Auto Spa & Detailing Services Elementor Template Kit Denaya – Business Agency Elementor Template Kit Dendrite – Creative WordPress Portfolio Theme Densmi – Dental Clinic & Dentist WordPress Theme Denso – Advanced Electronics Store Woocommerce WordPress Theme DentaCare – Dentist & Medical Elementor Template Kit Dental Care – Teeth Clinic WordPress Theme Dental – Dentist Clinic & Medical Elementor Template Kit Dentalia | Dentist & Medical WordPress Theme