Thursday, October 1, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মসজিদে, মহল্লায়, বাড়ির ছাদে ঈদের জামাত : মানতে হবে যেসব নির্দেশনা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আগামীকাল শুক্রবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও মসজিদে, মহল্লায়, বাড়ির উঠোনে অথবা বাড়ির ছাদে পড়তে হবে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ।

বড় ঈদগাহে বা খোলা জায়গায় ঈদ উল ফিতরের জামাত আদায় করা এবছরেও সম্ভব হবেনা। কেননা ৫০ জনের বেশি সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।

তাই ঈদের জামাতে যেসব নির্দেশনা মানতে হবে –

১. ইসলামী শরিয়তে ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামাত আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে সারা বিশ্বসহ আমাদের দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিজনিত কারণে মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে, মহল্লায়, অথবা বাড়ির ছাদে আদায় করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত করা যাবে।

২. ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে পারবেন।

৩. করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতে মসজিদে ওজুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

৪. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

৫. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে।

৬. ঈদের নামাজের জামাতে আসা মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৭. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

৮. শিশু, বয়োবৃদ্ধ বা যেকোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করতে পারবেন না।

৯. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই প্রতিপালন করতে হবে।

১০. করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

১১. খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি উপরোক্ত বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন।

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণরোধে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উপরোক্ত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে দৈনিক সমাচারের পক্ষ থেকে।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Locus – Photography One Page Bootstrap 5 Template Lodge - Hotel & Resort Elementor Template Kit Lofter – Art Blogging WordPress Theme LoftLoader Pro – Preloader Plugin for WordPress Logi – Logistics WordPress Theme LoginPress Hide Rename Login LoginPress Login Redirect LoginPress Pro Loginstyle – WordPress Login Page Styler Logiscargo – Logistics and Cargo WordPress Theme