Sunday, October 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মোদীর দেওয়া সম্মাননা প্রত্যাখ্যান করল ৮ বছরের পরিবেশকর্মী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মাননা ফিরিয়ে দিলো মনিপুরের ৮ বছর বয়সের পরিবেশকর্মী লিসিপ্রিয়া কাঙ্গুজাম। রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের একটি প্রচারণায় অংশ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তাকে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কাঙ্গুজাম তা প্রত্যাখ্যান করে।

ক্ষোভ প্রকাশ করে জানায় সে এই উদ্যোগে অংশগ্রহণ করতে আগ্রহী নয়। যার ফলে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে ছোট্ট লিসিপ্রিয়া। খুদে পরিবেশকর্মী জানায় বহুবার চিন্তাভাবনা করেই সম্মান ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোদীর #SheInspiresUs উদ্যোগে অংশ নিতে ডাক পড়েছে তার। আর তাতেই ক্ষুব্ধ লিসিপ্রিয়া।

কাঙ্গুজাম জানায়, বর্তমানে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের কথা ভাবলে আমার মনে হয় না এতে কোনও সমাধান আসবে। বিষয়টি আমার কাছে রঙ ফর্সা করার ক্রিমের মতো। একবার মুখ ধুয়ে ফেললে আর তা থাকে না। এর পরিবর্তে আমি চাই তিনি আমার কথা শুনুন এবং আমাদের নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়টিসহ দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভাবুন।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop WordPress WooCommerce Custom Order Prefix Plugin WordPress WooCommerce Event Manager Plugin WordPress WooCommerce Marketplace Auction Plugin WordPress WooCommerce Marketplace Reward System Plugin WordPress WooCommerce Marketplace Split Order Plugin WordPress WooCommerce Multi Vendor Marketplace Plugin WordPress WooCommerce Product Compare Plugin WordPress WooCommerce Quick Invoice PDF WordPress WooCommerce Repeat Order Plugin WordPress WooCommerce Return And ExChange RMA Plugin