Saturday, October 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

গো-রক্ষার নামে মুসলিমদের পিটিয়ে মারার পর মুসলিম প্রীতির গল্প শোনালেন উগ্র হিন্দুত্ববাদী ভাগবত

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মুসলিমরা ভুলে যায়নি দেশজুড়ে অনবরত আরএসএসের নির্যাতনের কথা। ভুলে যায়নি উগ্র হিন্দুত্ববাদীদের তথা আরএসএসের দ্বারা নির্দোষ আখলাক থেকে তাবরেজদের পিটিয়ে হত্যা করার কথা। সেকথা  মনে পড়লে আজও আঁতকে উঠে মুসলিম সমাজ। গুজরাত দাঙ্গা থেকে দিল্লি দাঙ্গায় আজও চোখে জল এনে দেয়। এতো কিছুর কেন্দ্রে যিনি দাঁড়িয়ে সেই মোহন ভাগবত বলছেন মুসলিম প্রীতির কথা। জুতো মেরে গরু দান, প্রতিক্রিয়ায় এমনটাই বলছে মুসলিম সমাজ।

রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, হিন্দু মুসলিম ঐক্যই প্রধান। ভারতবাসীর পরিচয়, তিনি একজন ভারতীয়।
পাশাপাশি তাঁর মন্তব্য, ‘‘যে বা যাঁরা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তাঁরাও হিন্দুত্বের বিরোধী। মনে রাখতে হবে ভারতের হিন্দু, মুসলমান একই উৎস থেকে এসেছেন।’’

উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির কথা নয়, মোহন ভাগবত আগাগোড়াই এই সভামঞ্চ থেকে সাম্প্রদায়িক ঐক্যের কথা বলেছেন। তিনি মনে করেন, ‘‘গরু একটি পবিত্র প্রাণী। কিন্তু গো-রক্ষার কারণে যাঁরা গণরোষ তৈরি করে অন্যকে আক্রমণ করছেন, তাঁরা হিন্দুত্ব থেকে বিচ্যুত হচ্ছেন। আইন আইনের পথেই চলবে।’’ মুসলিমদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘মুসলিমরা ভারতে বিপদে আছেন, এই বক্তব্যের মধ্যে যে ফাঁদ তৈরি করা হচ্ছে, তাতে ভারতীয় মুসলিমরা পা দেবেন না।’’

সভা মঞ্চ থেকে তিনি স্পষ্ট করে দেন, ‘‘আমরা গণতন্ত্রে বাস করি। এখানে হিন্দু বা মুসলিম, কারওরই প্রাধান্য থাকতে পারে না। এখানে প্রাধান্য পাবে শুধু ভারতীয়রা। আমাদের দেশকে শক্তিশালী করতে কাজ করতে হবে। সমাজের উন্নয়নে কাজ করতে হবে।’’

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Easy Digital Downloads Upload File Easy Digital Downloads User History Easy Digital Downloads User History Addon Easy Digital Downloads Variable Pricing Switcher Easy Digital Downloads Wallet Addon Easy Digital Downloads Widgets Pack Addon Easy Digital Downloads Wish Lists Easy Digital Downloads Xero Easy Digital Downloads Zapier Addon Easy Select and Share Pro