Sunday, October 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

কৃষক আন্দোলনের জেরে পাঞ্জাব-হরিয়ানায় ব্যাপক ধাক্কা খেল জিও, অপ্রত্যাশিতভাবে কমলো গ্রাহক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনের জেরে‌ পাঞ্জাব-হরিয়ানায় ব্যাপক ধাক্কা খেল মুকেশ আম্বানির জিও। অপ্রত্যাশিতভাবে কমলো তাদের গ্রাহক সংখ্যা। ডিসেম্বরেই এই দুই রাজ্যে গ্রাহক কমেছে রিলায়েন্স জিওর। বিশেষজ্ঞরা বলছেন, মোদি সরকার এবং রিলায়েন্স সংস্থার ওপর কৃষকদের ক্ষোভই এর কারণ।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (‌ট্রাই)‌ বলছে, গোটা দেশে ডিসেম্বরে একমাত্র এই দুই রাজ্যেই কমেছে জিও–র গ্রাহক। আর কোথাও এ রকম হয়নি। আবার অন্য কোনও টেলিকম সংস্থাও কিন্তু এই দুই রাজ্যে গ্রাহক হারায়নি। ২০২০ সালের নভেম্বরে পাঞ্জাবে রিলায়েন্স জিও–র গ্রাহক সংখ্যা ছিল ১.‌৪০ কোটি। ডিসেম্বরে রাজ্যে গ্রাহক সংখ্যা দাঁড়ায় ১.‌২৫ কোটি।

হরিয়ানায় ২০২০ সালের নভেম্বরে রিলায়েন্স জিও–র গ্রাহক সংখ্যা ছিল ৯৪.‌৪৮ লক্ষয ডিসেম্বরের শেষে এই রাজ্যে জিও–র গ্রাহক সংখ্যা দাঁড়াল ৮৯.‌০৭ লক্ষ। এই নিয়ে রিলায়েন্স জিও সংস্থা অবশ্য মুখ খোলেনি। ১১ ডিসেম্বর ট্রাইকে যদিও চিঠি লিখে এই নিয়ে অভিযোগ জানিয়েছিল সংস্থা। বলেছিল, প্রতিযোগী টেলিকম সংস্থা রিলায়েন্স, ভোডাফোন তাদের বিরুদ্ধে ‘‌অপপ্রচার’‌ করেছে। বলছে, কৃষি আইনের জন্য সুবিধা পাবে রিলায়েন্স। তাই কৃষি আইনকে সমর্থন জানাচ্ছে সংস্থা। সে কারণেই গ্রাহক হারাচ্ছে জিও। প্রতিযোগী টেলিকম সংস্থা যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি, তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে। আর এই আন্দোলনে সক্রিয়ভাবে সব থেকে বেশি যোগ দিয়েছেন হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষকরা।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop LearnPress – Co-Instructors LearnPress – Collections LearnPress – Content Drip LearnPress Frontend Editor LearnPress – Gradebook LearnPress – Instructor Commission LearnPress - Live Course Add-on LearnPress – myCRED Integration LearnPress – Random Quiz LearnPress – Sorting Choice Question