Thursday, October 1, 2026
Latest Newsদেশফিচার নিউজ

চাপে কেন্দ্র, বাধ্য হয়ে প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলে ছাড় দিল দিল্লি পুলিশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিন যত যাচ্ছে ততই কৃষকদের নিয়ে চাপ বাড়ছে মোদী সরকার। অবশেষে বাধ্য হয়ে প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলে ছাড় দিল দিল্লি পুলিশ।

২৬ জানুয়ারি সেনাবাহিনীর সঙ্গে প্যারেডে অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ওই অনুষ্ঠান যাতে সুষ্ঠভাবে পালন করা যায়, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এতদিন কৃষকদের র‌্যালি করার ছাড়পত্র দিচ্ছিল না দিল্লি পুলিশ। এ ব্যাপারে পুলিশ এবং কৃষকদের মধ্যে বৈঠকও হয়েছে। তাতে মেলেনি কোনও সমাধান–সূত্র। কৃষকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁরা রেড রোডেই শান্তিপূর্ণভাবে ট্রাক্টর মিছিল করবেন। তারপর শনিবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়, র‌্যালির ছাড়পত্র দেওয়া হয়েছে।

কৃষক নেতারা জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের মিছিলে অংশ নেবেন হরিয়ানা, পঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Ultimate Member Social Activity Addon Ultimate Member Social Login Addon Ultimate Member Terms & Conditions Addon Ultimate Member Unsplash Addon Ultimate Member User Bookmarks Addon Ultimate Member User Photos Addon Ultimate Member User Reviews Addon Ultimate Member User Tags Ultimate Member Verified Users Addon Ultimate Member WordPress Theme