Tuesday, September 29, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

শুভেন্দুর বিরুদ্ধে নিজের দেহ‍রক্ষীকে খুনের অভিযোগ, দায়ের এফআইআর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় কাঁথি থানায় এফআইআর দায়ের করলেন মৃতের স্ত্রী। ২০১৮ সালের এক ঘটনার প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ অক্টোবর গুলি লেগে প্রাণ হারিয়েছিলেন শুভেন্দুর দীর্ঘদিনের দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী। সেই ঘটনার রহস্য উদঘাটন করতেই শুভব্রতর স্ত্রী সূপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন শুক্রবার সকালে। তাঁর অভিযোগের তির যেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই।

সূপর্ণার অভিযোগ, স্কুলে কাজ করার সময় সেদিন তিনি ফোন পান। তাতে তিনি জানতে পারেন যে তাঁর স্বামী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকরা সূপর্ণাকে জানান, শুভব্রতর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিত্সকরা। তবে অ্যাম্বুলেন্স পেতে দেরি হয়। আর এর জেরে কলকাতা নিয়ে যাওয়ার আগেই মারা যান শুভব্রত।

তবে ২০১৮ সালের ঘটনার প্রেক্ষিতে ২০২১ সালে কেন অভিযোগ দায়ের করা হল? এর জবাবে সূপর্ণার দাবি, শুভেন্দু অধিকারী প্রভাবশালী মানুষ, তাই প্রথমেই তিনি মুখ খুলতে পারেননি। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলে যাওয়ায় তিনি সাহস করে অভিযোগ দায়ের করেছেন। এদিকে তদন্তকারীদের দাবি, এই ঘটনায় স্বয়ং শুভেন্দুকে জেরার মুখে পড়তে হতে পারে। এফআইর-এ প্রশ্ন তোলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই কি অ্যাম্বুলেন্স দেরিতে এসেছিল সেদিন? এফআইআর-এ এর তদন্তের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop AutomateWoo – Marketing Automation for WooCommerce AutomateWoo – Refer A Friend Automatic.css - Utility Framework for WordPress Page Builders. Automatic Video Creator Plugin for WordPress Automatic WebP & Image Compression, Lazy Load for WordPress & WooCommerce Automations Jetpack CRX Addon Automaton – Artificial Intelligence & Technology Services El…or Template Kit Automobi – Auto Parts Store & Accessories Elementor Template Kit Automota – Car Repair Services Template Kit Autopilot SEO for WooCommerce