Friday, June 5, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

আমফান কবলিত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ এসআইও-র

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, সন্দেশখালী : সুপার সাইক্লোন আমফানে বিধ্বস্ত উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু এলাকা। ঘর বাড়ি হারিয়ে অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রাণের কাজ ইতিমধ্যেই শুরু করেছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা। ত্রাণ কার্যের পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগনার সন্দেশখালী ব্লকের বাউনিয়া গ্রামে সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সংগঠনটি।

সকাল ১১টায় এসআইও-র রাজ্য তত্ত্বাবধায়ক তথা জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি আব্দুর রফিক এই ক্যাম্পের সূচনা করেন। তিনি বলেন, ‛আমফানে উত্তর ২৪ পরগনায় প্রচুর ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের ত্রাণের পাশাপাশি চিকিৎসা পরিষেবাও খুবই প্রয়োজন। আজকের এই ক্যাম্প সেই প্রয়োজন মেটাবে।’ এসআইও-র এই উদ্যোগ কে তিনি সাধুবাদ জানান।

ক্যাম্প শুরু হওয়ার পর পরই গ্রামের আট থেকে আশি সকলেই ছুটে আসেন চিকিৎসা নিতে। কলকাতার মেডিক্যাল কলেজ, আরজিকর, এনআরএস থেকে ডাক্তারেরা আসেন চিকিৎসা করতে। প্রায় ৫০০ জন এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ পরিষেবার মাধ্যমে উপকৃত হয়।

উক্ত ক্যাম্প সম্পর্কে এসআইও-র রাজ্য সভাপতি ওসমান গনি বলেন, ‛আমরা আমফান বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি, ত্রাণ কার্যের পাশাপাশি বেশকিছু গ্রামে মেডিক্যাল ক্যাম্পেরও প্রয়োজন বোধ করি। আজকে বাউনিয়া গ্রামে আমাদের প্রথম ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও পরবর্তীতে আরো বেশকিছু গ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করার পরিকল্পনা আছে।’

আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন, এসআইও-র রাজ্য সম্পাদক ইমরান আলী, রাজ্য জন সংযোগ সম্পাদক ডা: নিয়াজ উদ্দিন হোসাইন, এসআইও উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি মুস্তাফিজুর রহমান ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি এহসানুর রহমান, জামাআতে ইসলামী হিন্দের রাজ্য দাওয়াহ সেক্রেটারি শাদাব মাসুম প্রমুখ।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop WotaHub | Coworking Space WordPress Theme Wotech – IT Service & Business WordPress Theme + RTL WoWedding – Wedding Oriented WordPress Theme WoWonder – The Ultimate PHP Social Network Platform Woxa – Responsive WordPress Theme for Blogs/Mini-Magazines WP Admin Pages PRO WP Adsense Guard Plugin WP AMP – Accelerated Mobile Pages for WordPress and WooCommerce WP Animated Buttons | WPBakery Button Addon WP Bakery Autoresponder Addon