Friday, June 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

জামাত, জেহাদি, জাহিলদের সাহায্য করবেন না! অসমের স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি ১৫ বিচারকের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনার থাবা থেকে মানবজাতিকে রক্ষার উদ্দেশে আর্থিক অনুদান দিয়েছেন তাঁরা। কিন্তু একইসঙ্গে এমন আর্জিও জানিয়ে রাখা হয়েছে, এই টাকায় যেন জামাতি, জেহাদি ও জাহিলদের সাহায্য করা না হয়। স্বয়ং অসমের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কাছে চিঠি লিখে এমনই অদ্ভুত অনুরােধ করেছেন কয়েকটি ফরেনার্স ট্রাইবুনালের মেম্বাররা। স্বভাবতই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক মনােভাবই ফুটে উঠেছে হিমন্তকে লেখা এই চিঠিতে। আরও আশ্চর্যের বিষয় হল, এমন আর্জি জানিয়েছেন এফটির মেম্বার বা
বিচারকরা, যাদের কাছ থেকে নিরপেক্ষতাই প্রত্যাশিত।

এফটি মেম্বারদের এমন এক চিঠিকে কেন্দ্র করে স্বভাবতই রাজ্যের আইনি মহল তােলপাড় হচ্ছে। ফরেনার্স ট্রাইবুনালের মেম্বারের পদে থেকে একটা বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে এভাবে বিদ্বেষ পােষণ করা যায় কিনা, সে নিয়ে উঠছে বহু প্রশ্ন। বলা হচ্ছে, এ ধরনের মানসিকতা নিয়ে এই মেম্বাররা বিদেশি মামলার নিরপেক্ষ বিচার করতে সক্ষম কিনা সেটাও নিশ্চিতভাবেই সংশয়ের উর্দ্ধে নয়। এছাড়া অসম আরােগ্য নিধিতে গােটা রাজ্যের সহৃদয় ব্যক্তিরাই অর্থ সাহায্য করছেন। একটা তহবিল থেকে তাে আর বেছে বেছে মানুষের জাতি-ধর্মের পরিচয় দেখে টাকা খরচ হয় না! অথচ সেরকমই এক আর্জি জানিয়েছেন উল্লিখিত মেম্বাররা। আর সেজন্য তাদের সাধারণ জ্ঞানের বহর নিয়েও উঠছে প্রশ্ন।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Gravity Perks Gravity Forms Better User Activation Gravity Perks Gravity Forms Conditional Pricing Gravity Perks Gravity Forms Copy Cat Gravity Perks – Gravity Forms Easy Passthrough Gravity Perks – Gravity Forms eCommerce Fields Gravity Perks – Gravity Forms Live Preview Gravity Perks Gravity Forms Pay Per Word Gravity Perks Limit Choices Plugin Gravity Perks Media Library Plugin Gravity Perks Preview Submission Plugin