Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

‘‌যে নিজের বউ সামলাতে পারে না, সে তৃণমূলের সঙ্গে লড়াই করবে! ’, সৌমিত্রকে আক্রমণ তৃণমূল নেতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:  ‘‌যে নিজের বউ সামলাতে পারে না, সে তৃণমূলের সঙ্গে লড়াই করবে! ’, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে এভাবেই আক্রমণ করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা। এদিন তিনি চাঁচাছোলা ভাষায় বলেন, ‘‌যে নিজের ঘরের বউ সামলাতে পারে না, সে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করবে! আগে ঘর–বউ সামলান তারপর তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করবেন।‌’‌

আলিকষা ১ নম্বর অঞ্চলে এক প্রতিবাদ সভা থেকেই এই ভাষাতেই বিজেপি তথা নেতাদের তুলোধনা করেন তিনি। সামনেই বিধানসভা নির্বাচন। তাই শাসক–বিরোধী কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। অধুনা বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারীকেও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন সুদীপ। তিনি হুঁশিয়ারি দেন, আমাদের বিধায়কদের কোনও সিআইএসএফ লাগে না। হিম্মত থাকলে সিআইএসএফ ছাড়া দাঁতনে সভা করে দেখাক।

এদিন দল থেকে নেতারা চলে গেলে যে কোনও ক্ষতি হবে না তাও বুঝিয়ে দেন সুদীপ। তিনি জানান, আমাদের দল নেতাদের নিয়ে তৈরি নয়। এখানে বুথ কর্মী, অঞ্চল কর্মীদের নিয়ে দল তৈরি হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু, জেলা তৃণমূলের মুখপাত্র দেবাশিস চৌধুরী, প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা–সহ অন্যান্যরা।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Lambda – Premium Moodle Theme Lamira – Furniture & Cosmetics WooCommerce Theme Lana Login with Telegram Passport for WordPress Lana Two Factor with Telegram for WordPress Land Estate – Real Estate WordPress Theme Landingue – Landing and One Page Builder Plugin for WordPress Site Landio – Multipurpose Elementor Template Kit Landmark – Real Estate WordPress Theme Landmaster – Garden & Landscaping WordPress Theme Landpick – Multipurpose Apps Landing Page Template WordPress Theme for App Promotion Marketing Site