Wednesday, September 30, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

করোনাকালে ভোট ব্যবস্থাপনায় ‛দায়সারা’ কাজ করছে নির্বাচন কমিশন, তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনাকালে ভোট ব্যবস্থাপনায় দায়সারা কাজ করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই ভাষাতেই কমিশনকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। চুড়ান্ত ক্ষমতা সত্ত্বেও সুষ্ঠু নির্বাচনের উদ্দেশে তা ব্যবহার করেনি নির্বাচন কমিশন, এমনটাই অভিযোগ তুলল কলকাতা হাইকোর্ট। কোভিড পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আয়োজনে যে সক্রিয়তা প্রয়োজন ছিল, তা নেই বলেই দাবি করা হয়েছে আদালতের তরফে।

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ বলে, করোনা মহামারির মধ্যে এই ভাবে শুধুমাত্র সার্কুলার দিয়ে নিজের দায় ঝেড়ে ফেলতে পারে না কমিশন। করোনা মহামারির মধ্যে নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখার একাধিক আবেদনের শুনানিতে এদিন আদালতের তরফে নির্বাচন কমিশনের চরম ভর্ৎসনা করা হয়।

প্রধান বিচারপতি বলেছেন, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশনের ১০ শতাংশ কাজ এই নির্বাচন কমিশন করতে পারবে কি না আমার সন্দেহ। প্রয়োজনে আমরা সেশনের কাজ করবো। কমিশন চূড়ান্ত অদক্ষতার প্রমাণ দিয়েছে। আদালতে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকায় এখনই কোনও নির্দেশ জারি করছে না আদালত। কিন্তু ভবিষ্যতে এই নিয়ে নির্দেশ জারি করতে পারে তারা।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Engin – Multipurpose Landing Page WordPress Theme Enginir – Industrial & Engineering Multipurpose WordPress Theme EnginX – Auto Repair Service WordPress Theme Engitech – IT Solutions & Services WordPress Theme Enhancements for WooCommerce Points and Rewards Enhancer for WooCommerce Subscriptions Enigma – Personal Portfolio Elementor Template Kit Enjoy – WordPress Magazine and Blog Theme Enliven ’em! – SVG Animation Engine for WordPress Eno – Portfolio Agency WordPress