Saturday, August 15, 2026
Latest Newsখেলাফিচার নিউজ

ক্রিকেটার না হলে ‘জঙ্গি’ হতেন মঈন! তসলিমার ট্যুইটে ক্ষিপ্ত ক্রিকেট মহল, পাল্টাও দিলেন আর্চার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ক্রিকেটার না হলে ‘জঙ্গি’ হতেন মঈন! ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলির নামে এমনটাই বিতর্কিত ট্যুইট করলেন বাংলাদেশের তথাকথিত নারীবাদী ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলির নাম উল্লেখ করে তসলিমা ট্যুইট করেন, ‘ক্রিকেটার না হলে সিরিয়া গিয়ে আইএসআইএস-এ নাম লেখাতেন মঈন আলি।’ প্রসঙ্গত, আইএসআইএস একটি ইসলামিক জঙ্গি সংগঠন। তসলিমার এই ট্যুইটে শোরগোল পড়ে যায়। কেন আচমকা এরকম বিতর্ক তৈরি করলেন তসলিমা, তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। তসলিমার ট‍্যুইট এর পরেই ক্ষোভে ফুঁসছে ক্রিকেট মহল।

ক্ষিপ্ত ইংরেজ ফাস্টবোলার জোফ্রা আর্চারও। তিনি তীব্র সমালোচনা করলেন বাংলাদেশি লেখিকার। মঙ্গলবার বাংলাদেশি লেখিকাকে পাল্টা আক্রমণ করেছেন ইংল্যান্ড দলে মঈন আলির সতীর্থ ও তারকা পেসার জোফ্রা আর্চার। তিনি ট্যুইট করেন, ‘আপনার মাথার ঠিক আছে তো? আমার মনে হয় না ঠিক আছে বলে।’

যদিও তসলিমা নাসরিন মঈনকে কটাক্ষ করার জন্য়য ট্যুইট করে বিতর্ক বাঁধালেন। নিজেই ট্রোলডের শিকার হলেন বাংলাদেশি লেখিকা। বিতর্কের মুখে তসলিমা পিছু হঠেন। তিনি যুক্তি দেন, নিছক ব্যাঙ্গ করার জন্যই মঈনকে নিয়ে ওই ট্যুইট। তসলিমা আর একটি ট্যুইটে লেখেন, ‘যাঁরা নিন্দে করছেন, তাঁরা ভাল মতোই জানেন যে মঈন আলিকে নিয়ে করা আমার ট্যুইটটি ব্যাঙ্গ করার জন্য করা। তবে সকলে এটাকে নিয়ে বিতর্ক বাঁধাচ্ছেন, কারণ আমি মুসলিম সম্প্রদায়ের গোঁড়ামির সমালোচনা করেছিলাম। মানবজাতির কাছে সবচেয়ে দুঃখজনক এটাই যে, নারীবাদী বামপন্থীরাই নারী বিদ্বেষী ইসলাম মৌলবাদীদের সমর্থন করে।’

যদিও সেই ট্যুইটের পাল্টা ট্যুইট করে আর্চার লেখেন, ‘এটা আপনার ব্যাঙ্গ? কেউ হাসছে না, এমনকী, আপনিও নয়। যেটা আপনি করতে পারেন সেটা হল ট্যুইটটি ডিলিট করা।’ এখনও পর্যন্ত সেই ট্যুইটের কোনও জবাব দেননি তসলিমা। তবে তাঁর প্রথম ট্যুইটটি ডিলিট করেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Olars – Candle Handmade Shop WordPress WooCommerce Theme Olbia – Elegant WordPress Theme for Photographers Old Haven | Elderly Home, Senior Care WordPress Theme OldPaper – Ultimate Magazine & Blog Theme Olida – Creative Parallax One Page WP Theme Olio – One Page WordPress Theme Oliver – Classic Portfolio WordPress Theme Ollis – Architecture Agency & Interior Design WordPress Theme Olympus – HTML Social Network Toolkit Olympus – Responsive Coming Soon WordPress Plugin