Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

সম্পূর্ণ ধাপ্পাবাজি! বিজেপির ইস্তেহার নিয়ে প্রতিক্রিয়া সুজনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সম্পূর্ণ প্রতারণা করা হয়েছে। এভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তেহারের সমালোচনায় বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রবিবার এই রাজ্যে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন। যা দেখে বাম নেতার প্রশ্ন, “এটা কি ভারতবর্ষের নির্বাচনের ম্যানিফেস্টো প্রকাশ হচ্ছে। অমিত শাহ করছেন, দিলীপ ঘোষ করেননি। অমিত শাহ প্রকাশ করলেন, সেটা কি রাজ্যের নির্বাচনের মানসিকতায় ? না কেন্দ্রের নির্বাচনের মানসিকতায় ? কেন্দ্রীয় মনোভাবে যা যা বলেছিলেন তা কোনটাই করেননি।

১৫ লক্ষ টাকা দেবেন বলেছিলেন, দুকোটি বেকারের চাকরি হবে বলেছিলেন, সবই প্রতারণা । আজকে বললেন আশাকর্মীদের মাইনে বাড়ানো হবে । এটা কি শুধু এই রাজ্যেই হবে না পুরো দেশে হবে । এটা তো হতে পারে না । স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর উন্নয়নের কথা বলছেন, যা আরেকটি প্রতারণা । পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বাড়তি বলছেন । যার অঙ্ক মিলছে না । একটা এইমস গড়তে সাতবছর চলে গেল । আরও তিনটি এইমস করার কথা বলছেন । যা প্রতারণা ছাড়া কিছু নয় ।”

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Moverie – Movers & Packers Service Elementor Template Kit Movflx – Video Production and Movie WordPress Theme Moving Service – Local Business Elementor Template Kit Mowasalat – Logistic and Transports WP Theme Moxie – Responsive Theme for WordPress Moxpay – Online Payment Gateway Elementor Template Kit Moyasar for LatePoint (Payments Addon) MP3 Sticky Player WordPress Plugin MP3 Sticky Player WordPress & WooCommerce Plugin Mr. SEO | SEO, Marketing Agency and Social Media Theme