Thursday, October 1, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

৪৪ লক্ষ টাকা ব্যয়ে মুর্শিদাবাদের খড়গ্রামে রাস্তার উদ্বোধন

রাজেন্দ্র নাথ দত্ত, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ: ৪৪ লক্ষ টাকা ব্যয়ে ঢালাইয়ের রাস্তার উদ্বোধন হল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের ৪৪ লক্ষ ৫ হাজার ৭৭৭ টাকা ব্যয়ে খড়গ্রাম পঞ্চায়েত সমিতির রূপায়নে সোমবার সকালে বাতুর থিরা ষষ্ঠি তলা প্রাঙ্গণে উদ্বোধন হল। এর পাশাপাশি বালিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের রাস্তা সহ বেশ কিছু প্রকল্পের শুভ সূচনা হয়। বালিয়া গ্রামপঞ্চায়েতের বাংলা আবাস যোজনা প্রকল্পের ৫০ জন উপভোক্তাকে গাছ বিতরণ করা হয় এবং আগামী দিনে প্রত্যেক উপভোক্তাকে বালিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা দুটি করে চারা গাছ দেওয়া হবে জানান বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ।

খড়গ্রাম ব্লকের প্রথম বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রামে ২০ টি করে বৈদ্যুতিক পথবাতি বসানো হবে আসন্ন দুর্গাপুজোর আগে। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খড়গ্রাম ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল, খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত সহ অন্যান্যরা।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Lunna – Photographer Portfolio WordPress Theme Lure – Modern Dermatology Elementor Template Kit Lusion – Multipurpose eCommerce Shopify Theme Luvaniz – Creative One Page WordPress Theme Luwe – Restaurant Elementor Template Kit Luwix – Data Science & Analytics WordPress Theme + RTL Ready Luxa - Luxury Black MultiPurpose WordPress Theme Luxcut – Hair Salons and Hairdressers WordPress Theme Luxdiamond – Jewelry Shop Elementor Template Kit Luxe – Architecture Theme