Tuesday, September 29, 2026
Latest Newsদেশফিচার নিউজ

জাকিরের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ মোদী সরকারের! মালয়েশিয়া থেকে ফেরাতে শুরু নয়া উদ্যোগ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জনপ্রিয় ইসলাম প্রচারক ডাঃ জাকির নায়েককে ভারতে আনতে বড়সড় পদক্ষেপ নিল মোদী সরকার। জাকির নায়েককে প্রত্যর্পণের জন্য মালয়েশিয়ার কাছে নতুন করে আবেদন করেছে কেন্দ্র। এর আগেও জাকির নায়েককে ভারতে আনার জন্য মালয়েশিয়ার কাছে আবেদন করেছিল কেন্দ্র। কিন্তু মালয়েশিয়া কেন্দ্রের সেই আবেদন খারিজ করে দেয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এবার কেন্দ্র হয়তো সফলতা অর্জন করবে। কেননা কিছু ক্ষেত্রে মালয়েশিয়া ভারতের উপর নির্ভর করছে! যদিও কেন্দ্র কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর, মালয়েশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক একটু খারাপ হয়। আর এই জন্যই মালয়েশিয়া সোজাসুজিভাবে ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের সমর্থন করেছিল। এই ঘটনার পর কেন্দ্র মালয়েশিয়াকে শিক্ষা দিতে বড়সড় পদক্ষেপ নেয়।

ভারত সরকার মালয়েশিয়া থেকে আসা পামওয়েলের উপর নিষেধাজ্ঞা জারি করে। এর পরেই মালয়েশিয়া ভারতের কাছে মাথা নিচু করে। কারণ মালয়েশিয়া পামওয়েল উৎপাদনের ক্ষেত্রে গোটা বিশ্বের উপরে রয়েছে। আর সেই উৎপাদিত পামওয়েল বেশিরভাগ ভারতে রফতানি হয়। কিন্তু মালয়েশিয়া পাকিস্তানকে সমর্থন করার পর, ভারত সরকার মালয়েশিয়া থেকে পাম অয়েল রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে।

এরপর মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বারবার ভারতের কাছে পাম অয়েলের বাণিজ্য নিয়ে অনুরোধ করা হয়। ভারত আমদানিতে সহমত না পোষণ করার ফলে মালয়েশিয়া কাশ্মীর নিয়ে নিজেদের অবস্থান বদল করে। এছাড়াও করোনার সঙ্কটের সময় ভারতের তরফ থেকে মালয়েশিয়ার অনুরোধে ওই দেশে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাঠানো হয়েছিল। এমনকি অন্যান্য ত্রাণ সামগ্রীও পাঠানো হয়েছিল।

এহেন হিসেব নিকেশ করে মনে করা হচ্ছে, হয়তো এবারে মালয়েশিয়া জাকির নায়েককে নিয়ে ভোল বদল করতে পারে। এবার হয়তো মালয়েশিয়া জাকির নায়েককে ভারত সরকারের হাতে তুলে দেবে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop AMP Cache for WordPress AMP Email AMP for WooCommerce Pro AMP Gravity Forms AMP Layouts AMP Page Builder Compatibility AMP Plugin for WooCommerce AMP Stories AMP Table of Content Plus for AMP AMPforWP – Newspaper Theme for AMP