Friday, June 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বিনা পরীক্ষায় ভারতীয় রেলে নিয়োগ! কীভাবে আবেদন করবেন, দেখে নিন বিস্তারিত

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিনা পরীক্ষায় উত্তর-পূর্ব সীমান্ত রেলে অ্যাপ্রেনটিস বা শিক্ষানবীশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (আরআরসি)। শূন্যপদ সংখ্যা ৪৪৯৯। তার মধ্যে  কাটিহার এবং টিডিএইচ ওয়ার্কশপে ৯৭০, আলিপুরদুয়ারে ৪৯৩, রঙ্গিয়ায় ৪৩৫, লামডিং এবং এস অ্যান্ড টি ওয়ার্কশপে ১৩০২, তিনসুকিয়ায় ৪৮৪, নিউ বঙ্গাইগাঁও ওয়ার্কশপে ৫৩৯ এবং ডিব্রুগড় ওয়ার্কশপে ২৭৬ জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

১) যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর-সহ ন্যূনতম দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় (১০+২ পরীক্ষার আওতায়) পাশ করতে হবে।

২) যে বিভাগের জন্য আবেদন করবেন, সেই বিভাগে ‘‛ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং’-এর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (আইটিআই) থাকতে হবে। অথবা ‛ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং’/ ‛স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং’-এর প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে।

বাছাই পদ্ধতি

বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী মেধাতালিকা তৈরি করা হবে। মাধ্যমিক এবং সংশ্লিষ্ট বিভাগে আইটিআইয়ের নম্বর যোগ করা হবে। তারপর তা গড় করে তৈরি হবে মেধাতালিকা।

বয়স

২০২০ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীদের ১৫ বছর পূর্ণ করতে হবে এবং তাঁদের বয়স ২৪ পূর্ণ হবে না। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় পাঁচ বছর ছাড় থাকবে। ওবিসি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় যথাক্রমে তিন এবং পাঁচ বছরের ছাড় পাবেন।

অনলাইনে আবেদন প্রক্রিয়া

১) উত্তর-পূর্ব সীমান্ত রেলের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) হোমপেজে ‛General Info’-তে যান।
৩) সেখান থেকে বেছে নিন ‛Railway Recruitment Cell GHY’ বেছে নিন।
৪) RRC লিঙ্কে ক্লিক করুন।
৫) তারপর ‛Link to fill up Online Application against Act Apprentices Notification 2019-2020(NFR). Last date of receipt of Online Application: 15.09.2020’ পাবেন। সেখানে ক্লিক করুন।
৬) আবেদন সংক্রান্ত যাবতীয় নির্দেশ ভালো করে পড়ে ‛New Registration’-এ ক্লিক করুন।
৭) ‛Unit’, Department’ এবং ‛Trade’ বেছে নিয়ে ‛Continue’ করুন।
৮) প্রার্থী বিশেষভাবে সক্ষম কিনা, তার উপর ভিত্তি করে ‛Yes’ বা ‛No’ বেছে নিন। তারপর ‛Next’ করে ‛Continue’ করুন।
৯) নিজের প্রয়োজনীয় তথ্য দিন। ফর্ম সাবমিট করার পর পড়ুয়াদের নথিভুক্ত ইমেল-আইডিতে একটি মেল যাবে। তাতে ‛Registration Number’ থাকবে। ভবিষ্যতের জন্য সেটি রেখে দিন।
১০) স্ক্যান করা ছবি, স্বাক্ষর ও নথি আপলোড করুন।
১১) তারপর ফি জমা দিন। ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। নেট ব্যাঙ্কিংয়েও সেই সুবিধা মিলবে।
১২) ফি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হলে নিজের আবেদন ফর্ম প্রিন্ট আউট করে রেখে দিন। আবেদন ফি অসংরক্ষিত এবং ওবিসি (পুরুষ) প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। সঙ্গে যোগ হবে পরিষেবামূলক ব্যাঙ্কের ধার্য করা অর্থ (সার্ভিস চার্জ)। তফশিলি জাতি ও উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Laszlo – Creative Agency & Portfolio Lottie WordPress Theme LatePoint – Appointment Booking & Reservation Plugin for WordPress Laundry, Dry Cleaning Services WordPress Theme Laundryes – Laundry & Cleaning Elementor Template Kit Laurits – Portfolio and Agency WordPress Theme Lauv – Trendy Portfolio WordPress Theme Lavan – Fashion Model Agency WordPress CMS Theme Lavelo – Wedding WordPress Theme laVi – Travel Blog Elementor Template Kit Law Advisom | Lawyers & Attorney WordPress Theme