Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

শিক্ষা আন্দোলনে নামল ভারতের বৃহত্তম ছাত্র সংগঠন এসআইও

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : রাজ্যের বর্তমান শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থানের বেহাল দশাকে উদ্বেগজনক আখ্যা দিয়ে শিক্ষার পুনর্মূল্যায়ন, সমুন্নত শিক্ষাঙ্গন ও বেকারত্ব দূরীকরণের আওয়াজ তুলল ভারতের বৃহত্তম ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও)। সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা বৃহস্পতিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে শিক্ষা আন্দোলনের দাবিদাওয়া ও কর্মসূচি ঘোষণা করে। এসআইও’র দাবি বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির আখড়াতে পরিণত করা হয়েছে। শিক্ষক পদে নিয়োগের জন্য কোটি কোটি টাকার দুর্নীতি করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, “একদিকে স্কুলগুলো যোগ্য শিক্ষকের অভাবে ভুগছে, অন্যদিকে কলকাতার রাজপথে চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে অনশন করতে বাধ্য হচ্ছে।” তিনি আরও বলেন, “উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক বদলির জন্য গ্রামের স্কুলগুলোতে ব্যাপক শূন্যপদ তৈরি হয়েছে।”

এদিন সাংবাদিক সম্মেলন থেকে করোনা পরবর্তী সময়ে রাজ্যজুড়ে স্কুলছুট বৃদ্ধির জন্য সরকারি উদাসীনতাকে দায়ী করেন সাইদ মামুন। জামাআতে ইসলামী হিন্দের মিডিয়া সম্পাদক ডাঃ মসিহুর রহমান বলেন, “শিক্ষাঙ্গনে ধর্মীয় বৈষম্য প্রকট হয়ে উঠেছে। হিজাব পরার জন্য নার্সিং পড়ুয়ারা মানসিক নির্যাতনের স্বীকার হচ্ছে।” তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোর ভগ্নপ্রায় দশার জন্য সংখ্যালঘু দপ্তরের সমালোচনা করেন। সাবির আহমেদ শিক্ষা আন্দোলনের সূচনা করে বলেন, “শিক্ষা আন্দোলনের ১৩দফা দাবিদাওয়া পূরণে আগামী ২৫ শে আগস্ট বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সংগঠন। ওইদিন দুপুর ১টায় কলেজ স্কোয়ারে জমায়েত করে বিধানসভার উদ্দেশ্যে রওয়ানা দেবে মিছিল।”

শিক্ষা আন্দোলনে এসআইও বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে। তাদের দাবি, SSC, MSC, CSC, PSC ও প্রাইমারিসহ অন্যান্য চাকরির শূন্যপদ পূরণে নিয়মিত ও দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়ার ব্যাবস্থা করতে হবে। চাকরিতে নিয়োগ সংক্রান্ত মামলার দ্রুত নিস্পত্তি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষা ও চাকরিতে সংরক্ষন নীতি বাস্তবায়ন করতে হবে। করোনার প্রভাবে স্কুলছুটের পরিসংখ্যান প্রকাশ করতে হবে ও স্কুলছুট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অগ্নিপথ প্রকল্প বাতিল করতে হবে। শিক্ষাঙ্গনে ধর্মীয় বৈষম্য দূর করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ভাবে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। ছাত্র-যুবকদের যোগ্যতানুযায়ী স্বনির্ভরতার লক্ষ্যে পরিকাঠামো গড়ে তুলতে হবে। প্রতিবছর Job Calander প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়সহ রাজ্য ঘোষিত সকল বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করতে হবে। উৎসশ্রী প্রকল্পের পূর্নমূল্যায়ন করতে হবে। অবিলম্বে আলিয়া বিশ্ববিদ্যালয়ের Minority Status আইনগতভাবে সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। জাতীয় শিক্ষা নীতি-২০২০ পুনর্মূল্যায়ন করতে হবে।

এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসআইও’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৈয়দ মুজাক্কির, আসিকুল ইসলাম (চাকরী প্রার্থী, SLST অনশন মঞ্চ), মনিরুল ইসলাম (চাকরী প্রার্থী, মাদ্রাসা অনশন মঞ্চ) প্রমুখ।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Oganic – Organic Food Elementor Template kit Ogena – Minimal Elementor Template Kit OGGI – Fashion Store WooCommerce Theme OGO – Creative Multipurpose WordPress Theme Ohio - Creative Portfolio & Agency WordPress Theme Ohlala - Cake Shop, Ice Cream & Juice Bar WordPress Theme Oitech – Technology WordPress Theme Okab – Responsive Multi-Purpose WordPress Theme + RTL Oktan – Oil & Gas Industry WordPress Theme Oktilcal – Eye Care WordPress Theme