Friday, October 2, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

‘একাধিক মহিলার সঙ্গে সহবাস’ কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ‘স্ত্রী’র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কালিয়াগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সৌমেন রায়ের নাম দিল্লিতে নেতৃত্ব ঘোষণা করার পর থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না। প্রথমে দলীয় কর্মী, সমর্থকদের কাছে সৌমেন রায়ের পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ায়। কে প্রার্থী, তাই-ই বুঝে উঠতে পারছিলেন না স্থানীয় নেতৃত্ব। এমনকি স্বয়ং জেলা সভাপতির কাছেও ‘অচেনা মুখ’ সৌমেন রায়। সেই বিতর্কের আগুনেই যেন আরও ঘি ঢালল তাঁর ‘স্ত্রী’র ভাইরাল ভিডিয়ো। ‘স্বামী’র বিরুদ্ধে ‘স্ত্রী’র করা বিস্ফোরক অভিযোগ!

একুশের বিধানসভা ভোটে কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে তাঁর ‘স্বামী’কে নাকি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি! এদিকে ‘স্ত্রী’র অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জড়িয়ে ‘স্বামী’ সৌমেন রায়। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ফালাকাটার বাসিন্দা কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে তাঁর ‘স্ত্রী’র এই অভিযোগের ভিডিয়ো। আর তাতে বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

প্রার্থী সৌমেন রায় তখনও নিজের কেন্দ্র কালিয়াগঞ্জে পৌঁছননি, তার আগেই বৃহস্পতিবার বিকেলে ভাইরাল হয়ে যায় একটি ভিডিয়ো। যেখানে একজন মহিলা নিজেকে সৌমেন রায়ের ‘স্ত্রী’ বলে পরিচয় দেন। তিনি অভিযোগ করেন, চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের সাথে আর্থিক প্রতারণা করেছেন সৌমেন রায়। একইসঙ্গে একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কও রয়েছে তাঁর। এই ভিডিয়ো ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, শর্বরী সিনহা রায় নামে ওই মহিলা সৌমেন রায়কে তাঁর ‘স্বামী’ বলে দাবি করেছেন। সৌমেন রায়ের বিরুদ্ধে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ এনেছেন। পাশাপাশি কন্যাসন্তান হওয়ায় মেয়ে ও স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে সংসার স্থাপনের অভিযোগ করেছেন। একাধিক মহিলার সঙ্গেও সহবাস ও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেছেন। একইসঙ্গে পেশায় শিক্ষক বিজেপি প্রার্থী সৌমেন রায়ের ইতিপূর্বে আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকায় একাধিক সাধারণ মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Budget Cars | Car Dealer & Rental WordPress Theme + Store BugsPatrol – Pest & Insects Control Disinsection Services WordPress Theme Build-A-Rent – Construction Equipment Rental Elementor Template Kit BuildARK- Construction Business WordPress Theme Builderon – Construction Elementor Template Kit BuilderPlus – Building & Construction WordPress Theme BuilderPress – WordPress Theme for Construction Buildeso – Construction & Building Elementor Template Kit BuildGo – Construction WordPress Theme BuildMax – Renovation & Painting WordPress Theme