Monday, October 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ইসলাম মানবতার ধর্ম, মক্কা-মদিনা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে ইসলামের বার্তা : ভিকে সিং

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শেষ নবী মুহাম্মদের (সাঃ) বার্তা মক্কা-মদিনা ছাড়িয়ে বিশ্বজুড়েই ছড়িয়ে রয়েছে, কারণ ইসলাম একটি মানবতার ধর্ম। দিল্লিতে সিরাত-উন-নবী অনুষ্ঠানের প্রধান অতিথি জেনারেল ভিকে সিং এই মন্তব্য করেন। ইন্দো-ইসলামিক কালচারাল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সিং বলেন, হজরত মুহাম্মদের শিক্ষা কেবল মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নয়, পুরো বিশ্বজুড়েই রয়েছে। তিনি বলেন, ইসলাম মক্কাও মদিনায় সীমাবদ্ধ ছিল না, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল।

ইসলাম প্রচার নিয়ে সিং বলেন, নবী মুহাম্মদ (সাঃ)- এর নৈতিক শিক্ষার কারণে ইসলাম ধর্মটি বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছিল। এদিকে, এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী প্যাটেল বলেন, ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। এদিন অনুষ্ঠানে উপস্থিত ম‌ওলানা কালবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ইসলাম শুধু ১৪০০ বছরের পুরোনো ধর্ম নয়, বরং বিশ্বব‍্যাপী ধর্মই অস্তিত্ব নিয়ে এসেছিল। মুসলমানরা বিশ্বাস করেন যে, আদম (আঃ) হলেন সর্বপ্রথম এবং হজরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ নবী।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

কুরআন হল সর্বশেষ ধর্মীয় গ্ৰন্থ যা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে অবর্তীন হয়েছে। ইসলামে মহিলাদের মর্যাদার কথা বলতে গিয়ে অধ্যাপক আখতার উল ওয়াসে বলেন, ইসলাম মহিলাদের সর্বোচ্চ ও সকল ক্ষেত্রে অধিকার ও সম্মান দিয়েছে। ইসলাম কখন‌ই মহিলাদের উপর কোনও বিধিনিষেধ চাপায় না। এবিষয়ে তিনি উদাহরণ দিয়ে বলেন,হজরত খাদিজা, হজরত মোহাম্মদ (সাঃ) এর সাথে বিয়ের পরেও ব্যাবসা করতেন। তিনি আরও বলেন, হজরত মোহাম্মদ (সাঃ) নিজের কন্যাকে স্বাগত জানাতে দাঁড়াতেন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop WooCommerce Review for Discount WooCommerce Role-Based Payment / Shipping Methods WooCommerce Role-Based Pricing – Custom Prices for Wholesale, Retail & More WooCommerce Royal Mail WooCommerce Sage Payments USA WooCommerce SagePay Form / SagePay Direct WooCommerce Sale Badge WooCommerce Sale Flash Pro WooCommerce Sales Report Email WooCommerce Search Engine