Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ‘জনগণের ম্যানিফেস্টো’ প্রকাশ জামাআতে-র

নিজস্ব প্রতিনিধি, দৈনিক সমাচার, কলকাতা: ২০২১ বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ‘জনগণের ম্যানিফেস্টো’ প্রকাশ করল জামাআতে ইসলামি হিন্দ। সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাওলানা আব্দুর রফিক কলকাতা প্রেস ক্লাবে “পিপলস ম্যানিফেস্টো” বা “জনগণের ইশতেহার” প্রকাশ প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে মাওলানা আব্দুর রফিক বলেন, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনগণ ও রাজনৈতিক দলসমূহের উদ্দেশ্যে জামাআত এই ইস্তেহার প্রকাশ করল।

তিনি বলেন, বাংলার ভারসাম্যপূর্ণ উন্নয়ন, ভয় মুক্ত পরিবেশ এবং সাম্প্রদায়িক মেরুকরণের বিরুদ্ধে জোটবদ্ধ ভাবে লড়াই করা জরুরি। সংবিধানের সুরক্ষা এবং সমস্ত নাগরিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিতকরণ সরকারের বা জনপ্রতিনিধিদের প্রধান কাজ সেই জন্য গণতান্ত্রিক শক্তিকে সমর্থনের পাশাপাশি সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা খুবই প্রয়োজন। তাই নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ একটি জরুরি বিষয়। তিনি এক প্রশ্নের উত্তরে জানান, জামাআত রাজ্যবাসীকে আহ্বান করছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট শক্তির মোকাবিলায় তুলনামূলকভাবে সৎ, যোগ্য, চরিত্রবান ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের রাজ্যবাসী সমর্থন করুক।

উল্লেখ্য, জামাআত তার ইশতেহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষি ও শিল্পের সমন্বয়, দুর্নীতিমুক্ত সরকার ও প্রশাসন গঠন, সংখ্যালঘু ও পশ্চাৎপদ শ্রেণীর প্রতি সুবিচার, শিক্ষা ব্যবস্থায় সামাজিক সুবিচার কায়েম ইত্যাদির দাবি জানিয়েছে। জামাআতের পক্ষ এই ইশতেহার সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রহমত আলী খান, সেক্রেটারি হালকা মোঃ মসিউর রহমান, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নাসিম আলি, ডা: মশিহুর রহমান, শাদাব মাসুম, সাবির আলি প্রমুখ।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Transland – Transport & Logistics WordPress Theme Translantic – Translation Service Agency Elementor Template Kit TranslatePress Pro - WP Translation Plugin Transpi - Logistics and Transportation WordPress Theme Transpix – Logistics Warehouse WordPress Theme Transport – WP Transportation & Logistic Theme Transposh for AMP TransPress – Ultimate Transport Logistics Warehouse WP Theme Tranzlogistics – Logistics & Cargo Shipping WordPress Theme Trash Mails – Temporary Email Address System