Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

শীতলকুচির ঘটনায় দোষীদের শাস্তির দাবি ও মৃতদের পরিবারের পাশে জামাআত

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কোচবিহার: কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের জানাযায় অংশগ্রহণ করে মৃতের পরিবারের সদস্য ও এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করে দোষীদের শাস্তির দাবি জানালেন জামাআতে ইসলামি হিন্দের জেলা প্রতিনিধিরা।

কোচবিহারের শীতলকুচিতে ভোটদান চলাকালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিরীহ চারজন যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। জামাআতে ইসলামি হিন্দের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘটনার নিন্দা জানিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত ও নিহতদের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। রবিবার মৃতদের পরিবারের সদস্য ও এলাকার বিভিন্ন পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন জামাআতে ইসলামি হিন্দের কুচবিহার জেলা সভাপতি অ্যাডভোকেট রফিউদ্দিনের নেতৃত্বে এক প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে অ্যাডভোকেট রফিউদ্দিন জানান, এলাকার মানুষের বক্তব্য অনুযায়ী এইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ছিলনা। শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছিল। অথচ কোনো রকম প্ররোচনা ছাড়াই কেন্দ্রীয় বাহিনী এই হত্যাকাণ্ড চালিয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান অ্যাডভোকেট রফিউদ্দিন। জামাআত প্রতিনিধিদল মৃতদের জানাযায় শরীক হন। পরিবারে সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। রুহের মাগফিরাতের জন্য দুআ করেন, সেই সাথে দুআর আবেদন করেন। জামাআতের পক্ষ থেকে সাধ্যমত পাশে থাকার ও সাহায্যের আশ্বাস দেন জেলা সভাপতি অ্যাডভোকেট রফিউদ্দিন।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Graph Paper Press Sell Media Reprints Graph Paper Press Sell Media S3 Graph Paper Press Sell Media Stripe Graph Paper Press Sell Media Watermark Graphina – Forminator (Add-on) Graphina Pro - Elementor Dynamic Charts, Graphs, & Datatables Graptor – Technology & IT Solutions WordPress Theme Grasp – Creative Portfolio & Agency Elementor Template Kit GRAV – Creative Portfolio WordPress Theme Gravitas – Garden & Landscape Design Elementor Template Kit