Sunday, October 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের সন্ত্রাসবাদী বলায় ক্ষুব্ধ আদালত, কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই সংসদে পাশ হয়েছে বিতর্কিত কৃষিবিল। সেই বিলের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নেমেছে কৃষকরা। কিন্তু কৃষকদের সন্ত্রাসবাদী বলে আখ্যা দেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখানো কৃষক আন্দোলনের সঙ্গে সন্ত্রাসবাদের তুলনা করায় ক্ষুব্ধ আদালত। কৃষকদের সম্পর্কে আপত্তিকর ট্যুইটের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করতে পুলিশকে নির্দেশ দিল আদালত।

এ বিষয়ে কর্নাটকের সংশিষ্ট এক্তিয়ার থাকা থানাকে নির্দেশ দিয়েছেন টুমাকুরুর ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। কঙ্গনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করা হয়, অভিনেত্রীর কৃষক-বিরোধী ট্যুইটের স্পষ্ট উদ্দেশ্য ছিল, কৃষি বিলের বিরোধীদের অপমান করা। শুধু তাই নয়, দাঙ্গা বাঁধানোর লক্ষ্যে উসকানি দেওয়া, দেশের তরুণ প্রজন্মের মধ্যে হিংসার সংস্কৃতি আমদানি করাও ওই ট্যুইটের উদ্দেশ্য বলে আদালতে দাবি করা হয়।

অভিযোগ ওঠে, বলিউড অভিনেত্রীর ওই ট্যুইটের কারণে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত হতে পারে। এমনকী অভিনেত্রীর বিরুদ্ধে কোনও পুলিশকর্তা বা সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে কোনও মামলা দায়েরও হয়নি। এরপরই পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দেন বিচারক।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Gainlove – Nonprofit Charity WordPress Theme Galatia – Contemporary Agency WordPress Theme Galax – eCommerce Multi-Purpose WordPress Theme Galaxy Funder – WooCommerce Crowdfunding System Galicia – Restaurant WordPress Theme Galleria Storefront WooCommerce Theme Gallery Plugins Bundle Gallery Studio – WordPress Image & Video Gallery Gameleon – WordPress Arcade Theme & News Magazine Gameleon – WordPress Gaming & Magazine Theme