Thursday, October 1, 2026
কবিতাফিচার নিউজ

খেলা হোক – আব্দুর রহমান

খেলা হোক
আব্দুর রহমান

 

খেলা হোক –
বেকার যুবা চাকরি পাবে মেধার বলে।
খেলা হোক –
রোগীরা সব সুস্থ হবে হাসপাতলে।

খেলা হোক –
রাস্তা নতুন ভাঙবে না স্রেফ দু’মাস পরে।
খেলা হোক –
ফুটবে হাসি গরিব-দুঃখীর ঘরে ঘরে।

খেলা হোক –
শিক্ষা পাবে সরকারি সব ইস্কুলেতে।
খেলা হোক –
ডিগ্রি পরে শিফ্ট হবে না আর বিলেতে।

খেলা হোক –
কিষাণ মজুর মূল্য পাবে আপন কাজের।
খেলা হোক –
ঠাঁই রবে না দুর্নীতি আর ভন্ড সাজের।

খেলা হোক –
রাম রহিমে খাবার খাবে এক থালাতে।
খেলা হোক –
ভিন্নতাতে সাজবে ভারত এক মালাতে।

খেলা হোক –
মা-বোনেরা রক্ষা পাবে আঁধার রাতে।
খেলা হোক –
জাত রবে না বঞ্চিতদের অশ্রুপাতে।

খেলা হোক –
লিখবে স্বদেশ সংজ্ঞা নিজের নতুন করে।
খেলা হোক –
ঘৃণা ভুলে জাগবে সবাই নতুন ভোরে।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Ereco – Architecture & Interior Design Elementor Template Kit Eremia – Ajax Portfolio WordPress Theme ERGO – Bike & Cycling WooCommerce Elementor Template Kit Ernest – Creative Portfolio WordPress Theme ERPGo – All In One Business ERP With Project, Account, HRM, CRM & POS Erplayer | Radio Player for Elementor Errin – Personal Blog & Magazine Revolutionary WordPress Theme Errin - Personal Blog & Revolutionary WordPress Theme Erudite – Education & Online Course Elementor Template Kit Erup – Business Elementor Template Kit