Sunday, August 16, 2026
দেশফিচার নিউজ

‘ভোটে জিতলেই গুনাহ মাফ হয় না’ – বিজেপিকে হুমকি বিজেপি নেত্রী উমা ভারতীর

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নিজ দল বিজেপিকেই হুমকি দিলেন উমা ভারতী। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৪০টি আসনে জয়ী হয়েছে বিজেপি, সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন ৪৬ আসন। এই পরিস্থিতিতে ছয় নির্দল বিধায়ককে নিয়ে হরিয়ানার মসনদ বজায় রাখতে চান পদ্ম শিবিরের নেতারা। এই নির্দল বিধায়কদের তালিকায় নাম রয়েছে নির্দল বিধায়ক গোপাল কোন্ডার।

এহেন পরিস্থিতিতে বিজেপিকে চেতাবনি দিয়েছেন গেরুয়া শিবিরের নেত্রী উমা ভারতী। তিনি বলেছেন, তাড়াহুড়োয় যেন দলের ভাবমূর্তিতে আঘাত না লাগে। গোপাল কোন্ডাকে নিয়ে আপত্তি জানিয়েছেন উমা ভারতী। দু’টি আত্মহত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত কোন্ডা। ২০১২ সালে এমডিএলআর এয়ারলাইসেন্সর বিমান সেবিকা আত্মহত্যার ঘটনায় নাম জড়ায় তাঁর। উমার কথায়, ‛ভোটে জিতলেই গুনাহ মাফ হয় না।’

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Reviewer – Reviews Slider for Elementor Reviewer – WP Theme for Entertainment Reviews Revija – Blog/Magazine WordPress Theme Revirta – Virtual Assistant Business Template Kit Revista – Flat Magazine WordPress Theme Revive – Medical Elementor Template Kit Revo – Multipurpose Elementor WooCommerce WordPress Theme (25+ Homepages & 5+ Mobile Layouts) Revo - Multipurpose Elementor WooCommerce WordPress Theme Revo Studio – Multipurpose WordPress Theme Revolution Lightbox