Sunday, August 16, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

৯ মিনিটে রাজ্যে বাজি পুড়েছে ৬ কোটি টাকার! এক লাফে ৬ গুণ বাড়ল দূষণ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রবিবার রাতে মোদীর ডাকে সাড়া দিয়ে আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি, মোবাইলের আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে তুমুল বাজি পোড়ানোও শুরু হয়ে যায়। যা দেখে দীপাবলি, কালীপুজোর সঙ্গে তুলনা করেন অনেকেই। কিন্তু ঠিক কত টাকার বাজি পোড়ানো হয়েছে? বাজি বিক্রেতা অ্যাসোসিয়েশনের কর্তা বাবলা বাবুর কথায়, ‛মাত্র ৯-১০ মিনিটে গোটা রাজ্যে ৬ কোটি টাকার বাজি পুড়েছে।’

এদিকে লকডাউনের মধ্যে বাজি পোড়ানোয় কিছুটা হলেও আয়ের মুখ দেখেছেন বাজি বিক্রেতারা। করোনার আতঙ্কের মাঝেই কোটি টাকার বাজি বিক্রি করে খুশি বিক্রেতারা। আখেরে এই মন্দার বাজারে আতস বাজি বিক্রি করতে পেরে অনেকটাই লাভ করতে পেরেছেন রাজ্যের বাজি বিক্রেতারা। কিন্তু প্রশ্ন উঠছে, বাজি বিক্রেতারা বসলেন কোথায়?

যদিও এই নিয়ে নিন্দার ঝড়ও বয়ে যায়। বাজির শব্দ আর ধোঁয়ায় ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা। তাঁদের বক্তব্য, লকডাউনে কিছুটা পরিবেশের হাল ফিরেছিল, কিন্তু কালকে যা দাপট চলেছে তাতে দূষণ কয়েক গুণ বেড়ে গিয়েছে। হু-এর নিয়ম অনুযায়ী বাতাসে প্রলম্বিত শ্বাসযোগ্য সূক্ষ্ম ধূলিকণা ২৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিৎ নয়। সেটাই রবিবার রাতে ৬ গুণ বেড়ে গিয়েছিল। আমেরিকান কনস্যুলেট জেনারেলের রিপোর্ট অনুযায়ী, রবিবার রাত ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৫৬, যা চূড়ান্ত অস্বাস্থ্যকর।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop WooCommerce Advanced Bulk Edit WooCommerce Advanced CAPTCHA – Google Cloudflare hCaptcha WooCommerce Advanced Cart To Quote WooCommerce Advanced Files Uploader WooCommerce Advanced Notifications WooCommerce Advanced Product Labels WooCommerce Advanced Quantity WooCommerce Advanced Shipping WooCommerce Adyen Payment Gateway Plugin WooCommerce Adyen Payment Gateway with latest API.