Monday, October 5, 2026
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

গোটা বিশ্বের মুসলিমদের কাছে নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে ম্যাক্রোঁকে: লিবিয়া

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার দায়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে লিবিয়া। দেশটির জাতীয় ঐক্যমত্যের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অবিলম্বে ম্যাক্রোঁকে গোটা বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে।

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আল-কাবলাবি সোমবার ত্রিপোলিতে বলেছেন, ম্যাক্রোঁর ইসলামি অবমাননাকর বক্তব্যে তার প্রতি মানুষের ঘৃণা বেড়েছে। তিনি দেশে রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে এ ধরনের বক্তব্য দিয়েছেন।

লিবিয়ার এই মুখপাত্র ইউরোপীয় মানবাধিকার আদালতের পক্ষ থেকে ২০১৮ সালে দেয়া এক রায়ের কথা উল্লেখ করেন যেখানে বলা হয়েছে, নবী (সা.)-এর অবমাননা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। তিনি এই উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য ম্যাক্রোঁর প্রতি আহ্বান জানান।

এর আগে লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সর্বোচ্চ পরিষদ ম্যাক্রোঁর ইসলাম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ফ্রান্সের টোটাল কোম্পানিকে লিবিয়া থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে লিবিয়ায় আরো যেসব ফরাসি কোম্পানি কাজ করছে তাদের সঙ্গেও চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে এই পরিষদ।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Bilis – Agency Landing Page Elementor Block Kit Billey - Creative Portfolio & Agency WordPress Theme Bimber – Viral Magazine WordPress Theme Binace – Fashion Shop WooCommerce WordPress Theme (Mobile Layout Ready) Binance Pay Payment Gateway for WooCommerce Binduz – Blog Magazine Newspaper WordPress Theme Bingo – Multi-Purpose Newspaper & Magazine Theme Biolife - Organic Food WordPress Theme Biolife – Organic Food WordPress Theme ( RTL Supported ) Biorga – Elementor Beauty Cosmetics Shop WordPress Theme