Tuesday, September 29, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে আরএসএসের সদর দফতর নাগপুরে লজ্জাজনক হার বিজেপির, পিছিয়ে হায়দরাবাদেও

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আরএসএসের সদর দফতর বিজেপির শক্তঘাঁটি নাগপুরে মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে লজ্জাজনক হার বিজেপির। যা গেরুয়া শিবিরের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে ভোটগ্রহণ করা হয়। মহারাষ্ট্র বিধান পরিষদের ৬ গ্র্যাজুয়েটস অ্যান্ড টিচার্স আসনের মধ্যে চারটিই দখল করল শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট মহা বিকাশ আঘাদি (এমভিএ)। বিজেপি জিতেছে ধুলে-নন্দরবার আসনে। অমরাবতীর একটি আসনে ভোট গণনা চলছে। এই আসনে নির্দল প্রার্থী এগিয়ে বলে খবর। এনসিপি-র অরুণ লাড ও সতীশ চবন পুনে ডিভিশন গ্র্যাজুয়েট কনস্টিটিউন্সি ও ঔরঙ্গাবাদ ডিভিশন গ্র্যাজুয়েট কনস্টিটিউন্সিতে জয়ী হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার বিজেপির অমরীশ পটেল ধুলে-কাম-নন্দরবার লোকাল অথরিটিজ কনস্টিটিউন্সি-র উপনির্বাচনে জয়ী হয়েছিল। অমরাবতী ডিভিশন টিচার্স কনস্টিটিউন্সিতে নির্দল প্রার্থী এগিয়ে।

নির্বাচনের ফলাফলকে এক বছরের এমভিএ সরকারের স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি বলেছেন, এই ফলাফল এমভিএ-র বড় জয়। আমরা নাগপুর আসনে জিতেছি। এর আগে কখনও ওই আসনে আমরা জয় পাইনি। এই ফলাফল দেখিয়ে দিল যে, গত এক বছরে এমভিএ-র কাজে মানুষের আস্থা রয়েছে। নতুন জোটকে গ্রহণ করেছেন সাধারণ মানুষ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ফড়নবীশ বলেছেন, এই ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা পরিশ্রম করেছি। তিন দলের জোটের বিরুদ্ধে লড়াই করেছি। এরপর কোথায় খামতি থেকে গেল, তা খতিয়ে দেখা হবে।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Fete – Responsive WordPress Blog Theme Feux – Creative Digital Agency WordPress Theme Fexy - Agency Landing Page Elementor Template Kit Fågel – Creative Agency WordPress Theme FH Mega Menu – jQuery Bootstrap 3 Mega Menu Plugin Fidalgo – Restaurant WordPress Theme Fidda – Portfolio & Agency Elementor Template Kit Fidem – Church & Religion WordPress Theme Fierce – Bold Photography WordPress Theme Fierce – Finance Elementor Template Kit