Thursday, October 1, 2026
Latest Newsদেশফিচার নিউজ

পেগাসাস ইস্যুতে সাহসী সিদ্ধান্ত মমতার, বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় শিবসেনা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির সঙ্গে গাঁটছড়া ভাঙার পর থেকেই বহুবার উদ্ধব ঠাকরের গলায় শোনা গিয়েছে মমতার প্রশংসা। তবে এবার সরাসরি উদ্ধব নয় শিবসেনার মুখপত্র সামনায় দরাজ প্রশংসা করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের। দু’জন বিচারপতিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পেগাসাস তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন৷ এই পদক্ষেপকে অত্যন্ত সাহসী সিদ্ধান্ত বলে প্রশংসা করেছে সামনা৷

পেগাসাস ইস্যুতে যে কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারও প্রশংসা করা হয়েছে শিবসেনার মুখপত্র সামনায়৷ শিবসেনার মুখপত্রে লেখা হয়েছে পেপাসাস ইস্যুতে মমতা যা পদক্ষেপ নিয়েছেন তা কেন্দ্র সরকারের করা উচিৎ ছিল। মোদী সরকার মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে বুড়ো আঙুল দেখাচ্ছে৷ এবং ব্যক্তিগত জীবনেও নজদারি চালাচ্ছে৷ সংসদে পেগাসাসের বিষয়ে আলোচনার অনুমতি দিচ্ছে না৷

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Edubin - Education WordPress Theme EduBlink – Education & Online Course WordPress Theme Educal - Online Courses & Education WordPress Theme Educatico – Education School & Online Courses Elementor Template Kit Education Center | Training Courses WordPress Theme Education Pack – Education Learning Theme WP Educatito | Multiconcept Education & Courses WordPress Theme Educator – Education WordPress Theme for University & School Educator – Online University & Courses Elementor Template Kit Educavo – Education WordPress Theme