Thursday, June 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

নেই প্রয়োজনীয় ‘কাগজ’ ― সিএএ আতঙ্কে আত্মহত্যা করলেন কলকাতার যুবক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কলকাতার নেতাজিনগরে সিএএ আতঙ্কে আত্মহত্যা করলেন এক যুবক। বুধবার দেবাশিস সেনগুপ্ত নামের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। গত কয়েক দিন ধরে তিনি সিএএ-আতঙ্কে ভুগছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে। নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছিলেন দেবাশিস।

বছর একত্রিশের দেবাশিস সুভাষগ্রামে মামাবাড়িতে গিয়েছিলেন। বুধবার সেখান থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেবাশিসের মৃত্যুর পর নেতাজিনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা।

থানায় দায়ের করা অভিযোগপত্রে দেবাশিসের বাবা জানিয়েছেন, সিএএ কার্যকরের ঘোষণার পর থেকে তাঁর পুত্র ‘মারাত্মক মানসিক চাপে’ ছিলেন। প্রয়োজনীয় নথি না থাকায় দুশ্চিন্তা ছিল। বার বার পরিবারের সদস্যদের বলছিলেন, তাঁকে দেশ থেকে বার করে দেওয়া হলে কোথায় যাবেন! অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop WooCommerce Abandoned Cart Email Plugin, Recover Abandoned Carts WooCommerce Abandoned Cart Email Reminder WooCommerce Abandoned Cart Recovery WooCommerce Abandoned Cart Recovery – Email – SMS WooCommerce Accommodation Bookings WooCommerce Account Funds WooCommerce Activity Log WooCommerce Additional Variation Images WooCommerce Admin Custom Order Fields WooCommerce Advance Product Label and Badge Pro