Sunday, July 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

‘মোদীর মতো মিথ্যা বলতে পারব না’, বিহারে নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদীর মতো মিথ্যে বলতে পারব না। সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল বলেছেন কংগ্রেস সরকার কৃষক, শ্রমিকদের জন্য সব কিছু করার চেষ্টা করেছে। তাঁদের যাতে ভাল হয় সেই প্রকল্প তৈরি করেছে। কিন্তু একটা কাজেই পিছিয়ে পড়েছে সেটা মিথ্যে। মোদী সরকারের মতো মিথ্যে বলার দক্ষতা কংগ্রেস সরকারের নেই বলে আক্রমণ শানিয়েছেন রাহুল।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার একটি প্রতিশ্রুতিও পূরণ করতে পারেননি। বেকারত্ব কমার চেয়ে বেড়েছে বেশি।বিহারে তার মাত্রা অনেকটাই বেশি। করোনা লকডাউন ঘোষণা করে পরিযায়ী শ্রমিকদের অবস্থা কঠিন হয়েছেন। কাজ হারিয়েছেন অসংখ্য শ্রমিক। তাই প্রচারে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে রাহুল বলেছেন এবার আর ২ কোটি চাকরির প্রতিশ্রুতি তিনি দেবেন না কারণ সকলে বুঝে গিয়েছেন তাঁর চাল।

বাল্মীকি নগরে প্রচারে গিয়ে রাহুল অভিযোগ করেছেন মোদী সরকারের দুটি সিদ্ধান্ত দেশকে একেবারে নড়বড়ে করে দিয়েছে। একটি নোট বাতিল আর দ্বিতীয়টি লকডাউন। দুটি সিদ্ধান্তই দেশবাসীকে চরম দুর্দশার দিকে ঠেলে দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুলি।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop The Reporter – Newspaper Editorial WordPress Theme The Restaurant – Restauranteur and Catering One Page Theme The Retailer – Premium WooCommerce Theme The Shop – PWA eCommerce CMS The Spice Lounge – Restaurant / Cafe HTML5 Template The Team Pro – Team Showcase WordPress Plugin The Trial – Law WordPress Theme The Wall – Media Gallery – jQuery Powered The Wavo – Portfolio Showcase WordPress Theme The Way – Creative OnePage & MultiPurpose WordPress