Sunday, August 16, 2026
রাজ্য

তিন মাসে হাজার বই? না আদৌ তা পড়েননি, নিজেই স্পষ্ট করলেন রাজ্যপাল

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তিন মাসে এক হাজার বই পড়ে ফেলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়! রাজ্যপাল সম্পর্কে এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকেই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ট্যুইটারে নিন্দা, কটাক্ষ, সমালোচনার ঝড় বয়ে যায়। বাদ যায়নি পাড়ার চায়ের দোকানও। শুরু হয় হিসেব। তিন মাসে এক হাজার বই মানে রোজ পড়তে হয়েছে ১১টা বই। সেও কি সম্ভব?

তুমুল সমালোচনার মাঝেই এ বিতর্কের জবাবে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানিয়েছেন, না তিনি তিন মাসে এক হাজার বই পড়েননি। উপহার হিসেবে তিনি মাত্র তিন মাসে এক হাজার বই পেয়েছেন। একটি ট্যুইট করে তিনি বলেন, ‛আসলে আমি বলেছিলাম মাত্র তিন মাসে আমি এখনও পর্যন্ত ১ হাজার বই পেয়েছি। হয়তো আর কোনও রাজ্যপাল এত ভাগ্যবান নন।’

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Formidable Forms – Datepicker Options Formidable Forms – Digital Signature Formidable Forms | Highrise CRM Formidable Forms – MailChimp Formidable Forms – MailPoet Newsletters Formidable Forms – Polylang Multilingual Formidable Forms Pro – WordPress Form Builder Plugin Formidable Forms – Quiz Maker Formidable Forms – User Registration Formidable Forms – User Tracking