Thursday, June 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

টিআরপি বাড়াতে বিএআরসি-কে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন, মুম্বই পুলিশের দাবিতে ফের বিপাকে অর্ণব

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: টিআরপি কেলেঙ্কারি নিয়ে ফের বেকায়দায় রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী। এবার অর্ণবের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে বসল মুম্বই পুলিশ। তাঁদের দাবি, রিপাবলিক টিভির রেটিং অনৈতিকভাবে বাড়িয়ে দেওয়ার জন্য বিএআরসি-র প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন অর্ণব গোস্বামী। তাও আবার একবার নয়, বহুবার। গতকাল আদালতে এই মামলায় একটি রিমান্ড নোট দাখিল করেছে মুম্বই পুলিশ। যাতে দাবি করা হয়েছে, নিজের পদমর্যাদার অপব্যবহার করে বিএআরসি-র প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্ত একাধিক চ্যানেলের টিআরপিতে হেরফের করেছেন। আর খোদ অর্ণব গোস্বামী রিপাবলিকের হিন্দি এবং ইংরেজি চ্যানেলের রেটিং বাড়িয়ে নেওয়ার জন্য তাঁকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন।

প্রসঙ্গত ২৫ ডিসেম্বর টিআরপি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এই কাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই পুলিশের দাবি, পার্থকে জেরা করেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এই পার্থ দাশগুপ্তই নাকি পুরো টিআরপি কেলেঙ্কারির মাস্টারমাইন্ড। এবং তিনিই অর্থের বিনিময়ে টিআরপি হেরফের করার কাজটি করতেন।

পুলিশের দাবি, অর্ণব গোস্বামী পার্থর পাশাপাশি বিএআরসি-র প্রাক্তন সিইও রমিল রামঘরিয়াকেও মোটা অঙ্কের ঘুষ দিতেন। ঘুষের টাকায় পার্থ নাকি মূল্যবান সামগ্রী কিনতেন, যা কিনা পুলিশ তাঁর ফ্ল্যাট থেকে বাজেয়াপ্তও করেছে। মামলার আরও তদন্তের জন্য পার্থ দাশগুপ্তকে আরও কিছুদিনের জন্য হেফাজতে চেয়েছে মুম্বই পুলিশ। বস্তুত, পুলিশের দাবি যদি প্রমাণিত হয়, তাহলে অর্ণব গোস্বামী বড়সড় বিপাকে পড়তে চলেছেন, তাতে সংশয় নেই।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Booknetic - Custom Forms Addon Booknetic - Customer Panel Addon Booknetic - Email Notifications Addon Booknetic - Giftcards Addon Booknetic - Google Calendar 2-way Sync Addon Booknetic - Invoices Addon Booknetic - Mollie Payments Addon Booknetic - PayPal Payments Addon Booknetic - Reporting Module Addon Booknetic - SMS Notifications Addon