Verifying that you are not a robot...

Thursday, August 20, 2026
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

বেতন খুবই কম, তাই পদত্যাগ করতে চান প্রধানমন্ত্রী!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ব্রেক্সিট বাস্তবায়ন ও করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার পাশাপাশি ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের জেরে দায়িত্ব থেকে সরে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতি ক্রমেই তার পদত্যাগ অনিবার্য করে তুলছে। হ্রাস পেয়েছে তার জনপ্রিয়তাও। এটা আঁচ করতে পেরে বরিস নিজেই এখন নিজের পদত্যাগের প্রেক্ষাপট সৃষ্টি করছেন।

গত এক বছরে ব্যক্তিগত জীবনের নানা কেলেংকারির কারণে বরিস তার জনপ্রিয়তা হারিয়েছেন। নিজে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন। এরপর নতুন প্রেমিকার গর্ভজাত সন্তানের পিতাও হয়েছেন তিনি। এটি তার প্রেমিকার প্রথম সন্তান হলেও বরিসের ষষ্ঠ সন্তান। এরইমধ্যে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পরিবার সামলাতে গিয়ে অর্থনৈতিক টানাপড়েনে রয়েছেন প্রধানমন্ত্রী।

চলতি সপ্তাহে নিজের দুঃখ বেদনার নতুন গল্প নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে হাজির হয়েছেন বরিস জনসন। তিনি বলেছেন, আগে যখন তিনি কনজারভেটিভ পার্টির একজন আইনপ্রণেতা ছিলেন, তখন কেবল পত্রিকাতে কলাম লিখেই বছরে সাড়ে ৩ লাখ পাউন্ডের বেশি রোজগার করতেন। বক্তৃতা দিয়ে রোজগার হত বিশাল বাড়তি অর্থ। এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বেতন পান বছরে মাত্র দেড় লাখ পাউন্ড।

তিনি বলেন, আর্থিক অনটনে তার সর্বশেষ শিশুসন্তানের দেখভালের জন্য একজন কর্মীও রাখতে পারছেন না তিনি। মোদ্দাকথা, অর্থাভাবে ভাল নেই বরিস জনসন। তাই পদত্যাগ করার চিন্তা করছেন তিনি। ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে ডেভিড ক্যামেরনকে বিদায় নিতে হয়েছে। তারপর ক্যামেরনের স্থলাভিষিক্ত হওয়া থেরেসা মে-কেও শেষ পর্যন্ত ক্যামেরনের পথেই হাঁটতে হয়। সামনে বরিস জনসন যদি পদত্যাগ করেন, তবে ব্রেক্সিট ইস্যু নিয়ে এটি হবে টানা তৃতীয় কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Sash – Bootstrap 5 Admin & Dashboard Template SasPik | Landing WordPress theme Sassa – Startup Multipurpose WordPress Theme SassCo – App Landing & Startup Elementor Template Kit Sassnex – WordPress Theme for App, Saas & Startup Sasspark – Startup WordPress Theme Sasstech – SaaS Software & IT Solution MultiPurpose WordPress Theme Satellite7 – Retina Multi-Purpose WordPress Theme Sativaka – Medical Marijuana Dispensary WordPress Satka – Satellite TV & Internet Provider WordPress Theme