Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

৮০০-য় ৭৯৫ পেয়ে মাদ্রাসা বোর্ডের পরীক্ষাতেও প্রথম মুর্শিদাবাদের রাজমিস্ত্রির মেয়ে সারিফা খাতুন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: উচ্চ মাধ্যমিকে সাফল্যের পর হাই মাদ্রাসাতেও প্রথম হলেন মুর্শিদাবাদের পড়ুয়া। রাজ্যের মধ্যে সর্বোচ্চ নম্বর পেলেন জঙ্গিপুর মুনিরিয়া গার্লস হাই মাদ্রাসার ছাত্রী সারিফা খাতুন। পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৭৯৫।

ছোট থেকেই মেধাবী সারিফা। ভবিষ্যতে আটর্স নিয়ে পড়াশোনা করতে চান তিনি। ইংরেজিতে অর্নাস করে শিক্ষিকা হতে চান বলেই জানান সারিফা। দিনে ছয় থেকে সাত ঘণ্টা পড়াশোনা করতেন। ভাল ফল হবে আশা করেছিলেন। তবে প্রথম হবেন ভাবতেও পারেননি তিনি।

মা মানোয়ারা বিবি বলেন, ‘‘ছোট থেকেই পড়াশোনা নিয়ে থাকত ও। নিজের ইচ্ছামতো পড়াশোনা করত। রাজ্যের মধ্যে প্রথম হয়েছে আমার মেয়ে। আমি খুব খুশি।’’ সারিফার বাবা মাসিরুল শেখ পেশায় রাজমিস্ত্রি। ভিন্ রাজ্যে কর্মরত। রোজগার সামান্যই। পরিযায়ী শ্রমিক মাসিরুলের এক মেয়ে কলেজে পড়েন। আর এক মেয়ে হাই মাদ্রাসার পরীক্ষায় প্রথম। তিনি বলেন, ‘‘আমার মেয়ের এই সাফল্যে খুব খুশি। আমি দরিদ্র মানুষ। রাজমিস্ত্রির কাজ করি।। মেয়ে এমন সাফল্য পাবে, ভাবিনি।’’

এই মুর্শিদাবাদ জেলা থেকেই রাজ্যে প্রথম হয়েছেন কান্দির রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষাতেও পঞ্চম স্থান দখল করেছিলেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Techbiz – IT Solution & Business Consulting Service WordPress Theme Techco – IT Solutions & Business WordPress Theme TechIT – Tech Company Elementor Template Kit Techkit – Technology & IT Solutions WordPress Theme TechLife – Mobile, Tech & Electronics Repair Shop WordPress Theme TechLink – Technology and IT Solutions WordPress Theme Techmarket – Multi-demo & Electronics Store WooCommerce Theme Techmax – IT Solutions & Technology WordPress Theme Technex – Technology & Software WordPress Elementor Theme Technofy | IT Services & Solutions WordPress Theme