Saturday, August 15, 2026
Latest Newsদেশফিচার নিউজ

আন্দোলন দমাতে কঠোর পদক্ষেপ, যোগী সরকারকে নোটিশ ধরাল সুপ্রিমকোর্ট

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরপ্রদেশের একাধিক শহরে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে ব্যাপক হিংসা ছড়িয়েছিল। সরকারি সম্পত্তিতে আগুন, বাস ভাঙচুরের ঘটনা কার্যত রুটিনে পরিণত হয়েছিল বুলন্দশহর, মুজফফর নগরের মতো জায়গাগুলিতে।

আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল যোগী সরকার। এমনকি হিংসা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বদলা নেওয়া হবে বলেও ঘোষণা করে যোগী আদিত্যনাথের সরকার। এরপরই শুরু হয়েছিল জরিমানা আদায়ের প্রক্রিয়া। কিন্তু তা ধাক্কা খেল সুপ্রিমকোর্টে।

যোগী সরকার ৪৫০-র বেশি লোককে চিহ্নিত করে শুরু করে জরিমানা আদায়ের প্রক্রিয়া। কিন্তু সরকার এভাবে জরিমানা নিতে পারে কিনা সেই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। এদিন ওই জরিমানা আদায়ের প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে চার সপ্তাহের মধ্যে উত্তরপ্রদেশ সরকারের রিপোর্ট চাইল সুপ্রিমকোর্ট।

এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি কে এম জোসেফের ডিভিশন বেঞ্চ ২০০৭ ও ২০১১ সালের এলাহাবাদ হাইকোর্টের দুটি রায়কে উদ্ধৃত করে বলে, সরকার কখনওই নাগরিকদের বিরুদ্ধে বদলা নিতে পারে না। অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকার প্রশাসনের আছে। কিন্তু কখনই বদলা নয়।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop SearchWP Enable Media Replace Integration SearchWP Exclude UI SearchWP Fuzzy Matches SearchWP German Keyword Stemmer SearchWP Give Integration SearchWP Greek Keyword Stemmer SearchWP LIKE Terms SearchWP Live Ajax Search SearchWP Manage Ignored SearchWP Meta Box Integration