Sunday, December 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী, দলীয় পতাকা তুলে দিলেন অমিত শাহ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের সমস্ত জল্পনার অবসান। অবশেষে গেরুয়া শিবিরে নাম লেখালেন প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মেদিনীপুর কলেজ ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহের জনসভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার তাঁকে সঙ্গে নিয়েই মঞ্চে ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চে শুভেন্দুর হাতে পতাকা তুলে দেন অমিত। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও। শুভেন্দু ছাড়াও রাজ্যের শাসক দল এবং বিরোধী শিবিরের একাধিক নেতা এ দিন বিজেপিতে যোগ দেন।

Leave a Reply

error: Content is protected !!