Sunday, August 16, 2026
Latest Newsদেশফিচার নিউজ

‘পড়ুয়া, শ্রমিক এবং কৃষকেরা মোদী সরকারের শত্রু, বন্ধু কেবল পুঁজিবাদীরা’, বিস্ফোরক রাহুল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পড়ুয়া এবং কৃষকেরা মোদী সরকারের শত্রু, এমনকি যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরই শত্রু বলে দেগে দেওয়া হবে। কেবল ঘনিষ্ঠ পুঁজিবাদীরাই মোদি সরকারের প্রিয় বন্ধু। মঙ্গলবার সকালে এমনই অভিযোগ তুলে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

টুইটে রাহুল লেখেন, ‘‘মোদী সরকারের কাছে বিরোধী মতের ছাত্রছাত্রীরা দেশবিরোধী। সচেতন নাগরিকরা আরবান নকশাল। পরিযায়ী শ্রমিকরা কোভিড বাহক। ধর্ষিতারা কেউ নন। প্রতিবাদী কৃষকরা খলিস্তানি। এবং ঘনিষ্ঠ পুঁজিবাদীরাই তাদের প্রিয় বন্ধু।’’

গতকালও একই ধরনের অভিযোগ তুলেছিল কংগ্রেস। ৩২টি কৃষি সংগঠনের নেতারা কাল দিনভর অনশন করেন কেন্দ্রের নতুন কৃষি আইনের প্রতিবাদে। তার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‘৭৩ বছরে প্রথমবার দেশের কৃষকরা এমন অনশন ধর্মঘট করলেন। আর কত ‘আচ্ছে দিন’ দেখাবেন মোদিজি?’’

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop GeoDirectory WP All Import Geolite – Land Surveying & Digital Mapping Elementor Template Kit Geoport – Transport & Logistics WordPress Theme Gerlong – Responsive One & Multi Page Portfolio Theme Gerow – Business Consulting WordPress Theme Gesso – Art & Print Shop WordPress Theme Gesto – Digital Marketing Agency WordPress Theme GetCab | Online Taxi Service WordPress Theme Getleads High-Performance Landing Page WordPress Theme GetResponse for NEX-Forms