Sunday, July 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বিরোধীদের চক্রান্ত, কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বোঝাচ্ছে তারাই, অভিযোগ মোদীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের আনা নতুন কৃষি বিল নিয়ে দেশজুড়ে কৃষকদের চলছে ব‍্যাপক আন্দোলন। একাধিকবার আলোচনায় বসেও কোনও রফাসূত্র মেলেনি। কৃষকদের আন্দোলনকে সামাল দিতেও হিমশিম খাচ্ছে মোদী সরকার। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধিরা।

শুক্রবার মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অনুষ্ঠিত ‘কিষান কল্যাণ’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তিনটি নয়া কৃষি আইন নিয়ে বিতর্কের বিষয়ে তিনি বলেন, “আমি সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে হাতজোড় করছি, আপনারাই সমস্ত কৃতিত্ব নিন, আমি আপনাদের নির্বাচনী ইশতেহারগুলিকে কৃতিত্ব দিচ্ছি। আমি শুধু চাই কৃষকদের জীবন আরও সহজ হয়ে উঠুক। কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ ও উন্নয়ন চাই আমি। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) দেওয়া হবে।”

কৃষি আইনের সমর্থনে নমো বলেন, “এই আইন একরাতে তৈরি হয়নি। বিগত ২০ থেকে ৩০ বছর ধরে কেন্দ্র, রাজ্য, অর্থনীতিবিদ ও কৃষকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই আইনের রূপরেখা তৈরি করা হয়েছে। আজ অনেক কৃষকদের কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের ১৬ লক্ষ কৃষকদের ব্যাংক খাতায় ১৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।”

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Rosey – Jewelry Store WooCommerce WordPress Theme Rouge – Makeup & Beauty Elementor Template Kit Roundex – Circular Portfolio WordPress Theme Rovex – Design Agency WordPress Theme Roxeen | Personal Lightweight WordPress Theme Royal Audio Player Royal Elementor Addons Pro (Non-Activated) Royal Event | Catering & Wedding Chef WordPress Theme Royal – Marketing, Landing WordPress Theme Royale – Creative WordPress Theme