Wednesday, September 30, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

বিধায়কের ফোনে কেঁদে ভাসালেন! বিজেপির যোগদান মঞ্চ থেকেই ফিরে এলেন তৃণমূল কাউন্সিলর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিচ্ছেন কৃষ্ণেন্দু মিত্র, এমন খবর পেয়ে তাঁর কাছে ফোন গেল হুগলির চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকারের। আর বিধায়কের ফোন পেয়েই কেঁদে ভাসালেন ডানকুনি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। আর তারপরই তাত্পর্যপূর্ণভাবে নাটকীয় পট পরিবর্তন বিজেপির যোগদান মেলায়। বিজেপির মঞ্চে উঠেও গেরুয়া শিবিরে যোগ না দিয়ে ফিরে গেলেন কৃষ্ণেন্দু মিত্র।

আজ দিলীপ ঘোষের যোগদান মেলায় বিজেপিতে যোগ দেবেন কৃষ্ণেন্দু মিত্র! এমন খবর পেয়েই ছেলে অর্নিককে কৃষ্ণেন্দুর বাড়িতে পাঠান বিধায়ক স্বাতী খন্দকার। নিজেও ফোন করেন কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্রকে। তাঁকে বিজেপিতে যোগ দিতে বারণ করেন তিনি। কৃষ্ণেন্দু যদি দল ছাড়েন, তাহলে তিনি কোনও চরম সিদ্ধান্ত নেবেন! বিধায়ক ফোনে এমনটা জানাতেই কেঁদে ফেলেন কৃষ্ণেন্দু। অন্যদিকে বিধায়কের কাছে কৃষ্ণেন্দু অভিযোগ করেন, তৃণমূল তাঁকে ছাড়তেই হবে। কারণ দলে কোনও সম্মান পান না। অথচ ১৯৯৮ সালে ডানকুনিতে তৃণমূল প্রতিষ্ঠায় তাঁর হাত ছিল।

শোনা যাচ্ছে, বিজেপিতে যোগ দিয়ে তাঁর বক্তব্য রাখতে চেয়েছিলেন কৃষ্ণেন্দু মিত্র। কিন্তু সেই সুযোগ না মেলায় অপমানিত হয়েছেন দাবি করে বিজেপির সভা থেকে বেরিয়ে যান তিনি। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, ব্যক্তিগত কারণে যোগদান করতে এসেও ফিরে গিয়েছেন কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Cosmic – App Landing Multi-Purpose WordPress Theme CoSpace Coworking – Modern Workspace Cost Calculator Builder PRO By StylemixThemes Cost Calculator by BoldThemes Cost Calculator for WordPress Costica – Skincare & Cosmetics Shop WordPress Theme CosyOne – Multipurpose Woocommerce Theme Counsel – Law Firm Elementor Template Kit Counsell – Consultancy WordPress Theme Counsolve - Consulting & Investments WordPress Theme