Friday, April 3, 2026
রাজ্য

টাকা নিয়ে চলছে রেশন ফর্ম ফিলাপ, ফ্রি পরিষেবা দিতে এগিয়ে এলেন ছয় বন্ধু

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, হরিহরপাড়া : বেশ কিছুদিন ধরেই ডিজিট্যাল রেশন কার্ড তৈরির যাবতীয় ফর্ম জমা নেওয়া চলছে রাজ্য জুড়ে, ব্লকগুলিতে বিশেষ শিবিরের মাধ্যমে। হরিহরপাড়া ব্লক এর ব্যাতিক্রম নয়। গ্রাম্য এলাকা হ‌ওয়ায় অশিক্ষিত সাধারণ মানুষ ফর্ম ফিলাপে অন্যের শরণাপন্ন হচ্ছেন।

এই সুযোগে স্থানীয় শিক্ষিত বেকার যুবকেরা বিশ-ত্রিশ টাকার বিনিময়ে ফর্ম ফিলাপ করে দিচ্ছেন। এটা করে বেশ ভালোই রোজগার হচ্ছে তাঁদের। এদিকে অসহায় মানুষের পকেট কাটছে। সংশোধন ও ডিজিট্যাল কার্ড না পাওয়া মানুষের সংখ্যাধিক্যতা নজরে পড়ল।

এসব দেখে ছয় বন্ধু এগিয়ে এসে মঙ্গলবার দুপুর থেকে কয়েক ঘন্টা ফ্রিতে (বিনামূল্যে) অসহায় ও অসামর্থ্য মানুষের রেশন ফর্ম ফিলাপ করে দিলেন হরিহরপাড়া ব্লকের সামনে বসে। হামিম হোসেন মণ্ডল, ইনজামামুল হক, ইভানা আফরিন বানু, মামনি খাতুন, রফিকুল শাহ্ এবং উপমিতা খাতুনদের এমন পরিষেবায় খুশি মানুষ। নিজেদের কাজ কর্ম সামলে আর‌ও একটা দিন ছুটি করে তাঁরা এই ফ্রি পরিষেবা দেওয়ার সংকল্প‌ নিয়েছেন বলে জানান হামিম, ইনজামামরা।

Leave a Reply

error: Content is protected !!