Sunday, August 16, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

সরকারি সম্পত্তি ভাঙচুর বন্ধে উত্তরপ্রদেশের মতোই গুলি করে মারা উচিত : দিলীপ ঘোষ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ঠিক যেভাবে উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে গুণ্ডামি তথা সরকারি সম্পত্তি ভাঙচুর বন্ধে গুলি করে মারা হয়েছে, ঠিক সেভাবেই এ রাজ্যেও কড়া পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদের গুলি করে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি।

নদিয়ায় একটি জনসভায় রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন দিলীপ। নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীদের উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ‛লাঠিচার্জের ও গুলি করার নির্দেশ’ না দেওয়ার জন্যই তাঁকে নিশানা করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, ‛এসব কি তাদের বাপের সম্পত্তি? করদাতাদের অর্থে তৈরি এইসব সরকারি সম্পত্তি তারা নষ্ট করে কী ভাবে!’

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Old Haven | Elderly Home, Senior Care WordPress Theme OldPaper – Ultimate Magazine & Blog Theme Olida – Creative Parallax One Page WP Theme Olio – One Page WordPress Theme Oliver – Classic Portfolio WordPress Theme Ollis – Architecture Agency & Interior Design WordPress Theme Olympus – HTML Social Network Toolkit Olympus – Responsive Coming Soon WordPress Plugin Olympus – Social Networking WordPress Theme Ombra – A Versatile Multiconcept WordPress Theme