Monday, September 28, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

মমতাকে ‘লেডি হিটলার’, জবাবে শুভেন্দুকে ‘মধু খাওয়া মীরজাফর’ বলল তৃণমূল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আসার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে-পাহাড়ে নিজের ব্যবহারের জন্য ৩০ টি রাজপ্রাসাদ বানিয়েছেন । সঙ্গে তার নিজের সুবিধার জন্য ২৬ টি হেলিপ্যাড বানিয়েছেন । তিনি উত্তরবঙ্গে বেড়াতে আসেন বালুরঘাটের সভা থেকে মুখ্য়মন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি প্রার্থী অশোক লাহিড়ি এবং তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডুর সমর্থনে জনসভা করেন শুভেন্দু অধিকারী । বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল সরকার । এদিনের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু ৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ‘লেডি হিটলার’ আখ্যাও দেন তিনি । স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তুলে আনেন ‘তোলাবাজ ভাইপো’ প্রসঙ্গ । বাংলায় গণতন্ত্র নেই বোঝাতে তিনি গত পঞ্চায়েতের তৃণমূলের সন্ত্রাসের কথা তোলেন ৷ তিনি বলেন, “মুখ্যমন্ত্রী কাজে নয় উত্তরবঙ্গে বারবার বেড়াতে আসেন । পাহাড়ে এবং ডুয়ার্সের বিভিন্ন জায়গায় তাঁর বেড়ানোর জন্য তিরিশটি প্রাসাদ ও হেলিপ্যাড তৈরি করেছেন লেডি হিটলার ।”

এপ্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সুভাষ চাকী জানান,”যাঁরা তৃণমূলে দশ বছর থেকে মধু খেয়ে মীরজাফরী করছে তাঁদের সভা ফ্লপ হয়েছে । বাংলার মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে । সেই কারণেই নিজেদের অস্তিত্ব রক্ষার্থে তাঁরা মিথ্যা প্রচার চালাচ্ছেন । উত্তরবঙ্গে যে হেলিপ্যাড ও আবাসন তৈরি হয়েছে সেগুলি সরকারি দফতর হিসেবে ব্যবহার হচ্ছে । ”

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop CSS Igniter Sun Resort WordPress Theme CSS Igniter Technico WordPress Theme CSS Igniter The Styler WordPress Theme CSS Igniter Tinos WordPress Theme CSS Igniter Vidiho Pro Theme CSS Igniter Vignette WordPress Theme CSS Igniter Vigour WordPress Theme CSS3 Accordions CSS3 Compare Pricing Tables CSS3 Form Pack