Wednesday, September 30, 2026
Latest Newsদেশফিচার নিউজ

যোগীরাজ্যে মাস্ক না পরায় হাত-পায়ে পেরেক গেঁথে দিল পুলিশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মাস্ক না পরায় এক ব্যক্তির হাত-পায়ে পেরেক গেঁথে দিল পুলিশ। এমনটাই অভিযোগ যোগী রাজ্যের পুলিশের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ঘটনার খবর পেয়েই ওই ব্যক্তির মা স্থানীয় থানায় ছুটে যান। মহিলার দাবি, থানা থেকে বলা হয় তাঁর ছেলেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। ছেলের খোঁজে হন্যে হয়ে ঘুরতে থাকেন মহিলা। কয়েক ঘন্টা ধরে খোঁজার পর গুরুতর জখম অবস্থায় ছেলেকে খুঁজে পেয়েছেন বলে দাবি মহিলার। তাঁর অভিযোগ, ছেলের হাত-পায়ে পেরেক গেঁথে দিয়েছে পুলিশ। গ্রেফতার করার হুমকিও দেওয়া হয়েছে।

 

বুধবার মহিলা পুলিশের শীর্ষ কর্তাদের কাছে বিষয়টি দেখার জন্য আর্জি জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে বরেলি পুলিশের এসএসপি রোহিত সাজওয়ান বলেন, “ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি পুরনো অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে মুক্তি পেতে পুলিশের বিরুদ্ধেই সে পাল্টা অভিযোগের চক্রান্ত করেছে। ওই ব্যক্তির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Dotokai – Karate & Martial Arts School Elementor Template Kit Dotted – Corporate Multipurpose WordPress Theme DoughBoiBakery – Bakery Cakery Elementor Template Kit Doughclass – Baking & Pastry Class Elementor Template Kit Dove | Handmade Crafts WooCommerce WordPress Theme Doweco – Furniture Store WordPress Theme Download File Name for WooCommerce Download Monitor Advanced Access Manager Download Monitor Amazon S3 Download Monitor Buttons