Sunday, August 16, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ফের ক্ষমতায় এলে ‘সঠিক এনআরসি’ করা হবে, অসমে ইস্তেহারে প্রতিশ্রুতি বিজেপি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফের ক্ষমতায় এলে ‘সঠিক এনআরসি’ করা হবে, অসমে ইস্তেহারে প্রতিশ্রুতি দিল বিজেপি। এনআরসি ও সিএএ ইস্যুতে অসম এককালে অগ্নিগর্ভ পরিস্থিতি দেখেছিল, সেই অসমে এবার এই দুই ইস্যুতে পারদ চড়িয়ে তাবড় ইস্তেহার প্রকাশ করল বিজেপি। ইস্তেহারে বিজেপি জানিয়েছে ক্ষমতায় ফের তাদের সরকার এলে তারা ‘সঠিক এনআরসি’ করবে।

অসমে মিশন ব্রহ্মপুত্র তৈরি করে বন্যা রোখার প্রতি বিজেপি সরকার ব্রতী থাকবে বলে জানানো হয়েছে। ১০ লাখ মানুষকে ৩০ হাজার টাকা দিয়ে অরুণোদয় প্রোগ্রামও বিজেপি সরকার ফের ক্ষমতায় আসলে হবে বলে জানানো হয়েছে। নামঘরদের ২.৫ লাখ টাকার আর্থিক সাহায্য রয়েছে বিজেপির প্রতিশ্রুতি পর্বে। বিনা খরচে সরকারি প্রতিষ্ঠানে শিশুদের শিক্ষার মান বাড়ানোর কথা রয়েছে ইস্তেহারে। অষ্টম শ্রেণি পর্যন্ত মেয়েদের বাইসাইকেল দেওয়া হবে বলে জানানো হয়েছে ইস্তেহারে। মানুষের রাজনৈতিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে।

বেকারদের চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। জানানো হয়েছে বিজেপি সরকার এলে ২ লাখ মানুষ সরকারী চাকরি পাবেন। তাঁদের মধ্যে ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে ১ লাখ মানুষ কর্মসংস্থান পাবেন। এছাড়াও ৮ লাখ চাকরি প্রাইভেট সেক্টরে হবে বলে জানানো হয়।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Event Booking Pro : byDay Calendar Add on Event Booking Pro : Event Slider Addon Event Calendar – PHP/MYSQL Plugin Event & Conference WordPress Theme Event Espresso Core Events registration and ticketing Event Hub- Event, Conference WordPress Theme Event Management WordPress Theme Event Venue Showcase for The Event Calendar Event2: Workshop / Expo / Agency WordPress Theme EventAdor Event Conference Marketing WordPress Theme