Thursday, October 1, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ফের মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন! চেন্নাইতে গ্রেফতার অনলাইন বেকারির মালিক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বেসরকারি হাসপাতালের পর এবার মুসলিম বিদ্বেষী বিজ্ঞাপন প্রকাশ করলেন একটি অনলাইন বেকারির মালিক। চেন্নাইয়ের টি নগরের পার্থসারথি পুরম এলাকায় অনলাইনেই বেকারির ব্যবসা করেন এক জৈন সম্প্রদায়ের ব্যক্তি। লকডাউনের জেরে বেশিরভাগ দোকান বন্ধ থাকায় তিনি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসার পসার বৃদ্ধির চেষ্টা করেন।

সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে গিয়ে বিজ্ঞাপণে মুসলিম বিদ্বেষী বক্তব্য লেখায় সকলের রোষাণলের শিকার হন তিনি। অভিযুক্ত বেকারির মালিক সোশ্যাল মিডিয়ায় দোকানের বিজ্ঞাপন দেওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফলে থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে। তিনি লেখেন, ‛জৈনদের দিয়ে বানানো হয়, এখানে কোনও মুসলিম কর্মীরা কাজ করেন না।’

এই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর প্রশ্ন ওঠে, লকডাউনের আবহে যেখানে সবাই জাতি-ধর্ম-বর্ণের উর্ধ্বে গিয়ে সকলকে এক হয়ে কাজ করার পরামর্শ দিচ্ছেন সেখানে কী করে একজন বেকারি মালিক শুধুমাত্র নিজের ব্যবসার বৃদ্ধিতে মুসলিম বিরোধী বিজ্ঞাপন দিতে পারেন? স্থানীয় থানায় অভিযুক্তের বিরুদ্ধে জাতি বিদ্বেষী বিজ্ঞাপন দিয়ে হিংসা ছড়ানোর অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop ElmaStudio Moka WordPress Theme ElmaStudio Namba WordPress Theme ElmaStudio Neubau WordPress Theme ElmaStudio Nilmini WordPress Theme ElmaStudio Nori WordPress Theme ElmaStudio Oita WordPress Theme ElmaStudio Onigiri WordPress Theme ElmaStudio Piha WordPress Theme ElmaStudio Pohutukawa WordPress Theme ElmaStudio Ponsonby WordPress Theme