Saturday, August 15, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপি বিধায়কের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ, ডিএনএ টেস্টের দাবি তুললেন মহিলা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরাখণ্ডের দ্বারহাটের বিজেপি বিধায়ক মহেশ নেগির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন এক মহিলা। পুলিশের কাছে ওই মহিলা অভিযোগ জানিয়েছেন, ২০১৬ সাল থেকে ২০১৮ সালের মধ্যে বহুবার তাঁকে ধর্ষণ করেছেন বিজেপি বিধায়ক।

ওই বিধায়কের বিরুদ্ধে নেহরু কলোনি থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। তিনি বলেছেন, ‛আমি পুলিশকে লিখিত ভাবেই জানিয়েছি, আমার সন্তানের ডিএনএ টেস্ট করলেই আসল সত্যি সামনে চলে আসবে। এখন পুলিশ কী করে দেখি। নাহলে আমাকে সরাসরি আদালতের দ্বারস্থ হতে হবে।’

বিধায়কের বিরুদ্ধে ওই মহিলার আরও অভিযোগ, ২০১৬ সালে মায়ের অসুস্থতার জন্য বিধায়কের কাছে গিয়েছিলেন তিনি। সেই থেকেই যোগাযোগ তৈরি হয়। তিনি এও জানিয়েছেন, ২০১৬ থেকে ২০১৮—এই দু’বছর সময়কালের মধ্যে নৈনিতাল, মসৌরি, দিল্লি, হিমাচলপ্রদেশ, নেপাল-সহ বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে গিয়েছিলেন বিজেপি বিধায়ক। সেখানেই তাঁর উপর ধর্ষণ চালানো হয়।

তাঁর আরও অভিযোগ, বিধায়ক তাঁকে হুমকি দিয়ে বলেছিলেন, ২৫ লক্ষ টাকা নিয়ে চুপ করে যেতে। এ ব্যাপারে বাইরে কাউকে কিছু না বলতে।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Woodzone – Carpenter & Craftsman Elementor Template Kit WooEvents – Calendar and Event Booking HUSKY - WooCommerce Products Filter Professional [WOOF Filter] WooFunnels Aero Checkout for WooCommerce WooFunnels Order Bumps Codesigner pro (formerly woolementor pro) WooLentor Pro – WooCommerce Page Builder Elementor Addon WooMail – WooCommerce Email Customizer WooPack for Beaver Builder WooPagination – WordPress / WooCommerce Plugin