Sunday, October 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

জোর করে ডিভোর্স দিতে চাইছেন স্বামী, শ্বশুরবাড়ির সামনে ধরনায় বিজেপি নেতার স্ত্রী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জামাইষষ্ঠীর দিনই শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসে পড়লেন বিজেপি নেতার স্ত্রী।প্রায় পাঁচ ঘণ্টা ধরনা চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে।

তিন বছর আগে বিয়ে শ্বেতা ঘোষের সঙ্গে বিয়ে হয় বিজেপি নেতা সঞ্জীব ঘোষের। কিন্তু বিয়ের পর প্রায় প্রতিদিনই অশান্তি লেগে থাকত। আর তা এমন পর্যায়ে চলে গেছে যে স্ত্রীয়ের সঙ্গে আর এক ছাদের নীচে থাকতে নারাজ দার্জিলিং জেলা বিজেপি যুব মোর্চার সহ–সভাপতি সঞ্জীব। তাঁর স্ত্রীর দাবি, স্বামী বিয়ের পর থেকেই নানাভাবে অত্যাচার চালিয়েছে। তাঁকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। তাও তিনি সংসার করতে চান। স্বামীর ঘরেই থাকতে চান। আর সেই কারণেই ধরনায় বসেছেন তিনি।

 

শ্বেতার কথায়, ‘‌বিয়ের পর থেকেই নানাভাবে অত্যাচার চালানোর পরে আমাকে বাড়ি থেকেও বার করে দেওয়া হয়েছিল। তবুও আমি স্বামীর ঘর করতে চাই।’‌ বিজেপি নেতা সঞ্জীব ঘোষের দাবি ‘‌আমার বিরুদ্ধে মানসিক নির্যাতনের মামলা চলছে। একাধিক মামলা হয়েছে। তাই ডিভোর্স চেয়ে মামলা করেছি। ওঁকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেব না।’‌ বুধবার রাতের দিকে ধরনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশি আশ্বাসে এবং প্রবল বৃষ্টির জন্য ধরনা প্র‌ত্যাহার করেন শ্বেতা।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Stockholm – A Genuinely Multi-Concept Theme Stockie – Multi-purpose Creative WooCommerce Theme Stockton – Business & Financial Consulting WordPress Theme StockUpp Advanced Shipping for WooCommerce StockUpp – Split Order For WooCommerce Stocky – A Stock Photography Marketplace Theme Stocky – POS with Inventory Management & HRM Stoni – Architecture Agency WordPress Theme Storage for Contact Form CF7 Agile Store Locator (Google Maps) For WordPress