Wednesday, September 30, 2026
Latest Newsদেশফিচার নিউজ

যোগীর রাজত্বে নরক হয়ে উঠেছে উত্তরপ্রদেশ! ফের পিটিয়ে হত্যা দলিত যুবককে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যেন অপরাধিদের ঠেক হয়ে উঠেছে। নানা সময় দেখা গিয়েছে মুসলিম ও দলিল যুবককে পিটিয়ে হত্যা থেকে, প্রতিবাদ করায় সাংবাদিককে খুন হতে। ধর্ষণের ঘটনা সম্প্রতি কালে বেড়ে উত্তরপ্রদেশে। বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড় জেলায়। প্রেমিকার বাড়ির লোকদের আপত্তি থাকা সত্ত্বেও, প্রেম করার শাস্তি। পিটিয়ে হত্যা করা হয় মণীশ রাম নামে ২৫ বছরের এক দলিত যুবককে। তরুণীর পরিবারের লোকজনই ওই দলিত যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। এই ঘটনা তদন্তে পুলিশ এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ওই তরুণীও আছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গ্ৰামের তরুণীর সাথে প্রেম ছিল মণীশের। এই সম্পর্কে আগে থেকে আপত্তি ছিল। এবং সেই অনুযায়ী মণীশকে সাবধানও করা হয়। তরুণীর থেকে দূরে রাখার জন্য পরিবারের লোক মণীশ কে মুম্বাইয়ে পাঠিয়ে দেয়। কিন্তু সম্প্রতি সে গ্ৰামে ফিরে আসলে আবার ওই তরুণীর সাথে যোগাযোগ শুরু করে। তাঁরা আবার দেখা সাক্ষাৎ শুরু করে। সেই মতো বুধবার রাতে তরুণীর সাথে দেখা করতে গিয়ে ধরা পড়ে যায় মণীশ। পরিবারের লোকজন মণীশের হাত – পা বেঁধে পেটাতে শুরু করে। খবর পৌঁছায় মণীশের বাড়িতে। তাঁরা সব বিষয়টা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চম্পট দেয় হামলাকারীরা। পুলিশ ঘটনাস্থলে থেকে মণীশ কে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Elemailer - Elementor Email Template Builder Element Pack - Addon for Elementor Page Builder WordPress Plugin Elementor Addon for IDonatePro – Blood Donation, Request And Donor Management Elementor Addon for Real 3D FlipBook Elementor – Animated Pricing Table Widget Elementor Extras Elementor Header Footer Builder – Addon Elementor Off Canvas Menu plugin Elementor Page Builder Addons Bundle Elementor Post grid, List , Carousel Slider