Wednesday, September 30, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

করোনা থেকে বাঁচতে পান করেছিলেন গোমূত্র, হাসপাতালে ভর্তি ঝাড়গ্রামের যুবক

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাস থেকে বাঁচতে গোমূত্র খেয়েছিলেন ঝাড়গ্রাম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামদা এলাকার বাসিন্দা শিবু গড়াই। করোনা আশঙ্কায় শিবুবাবু মঙ্গলবার রাতে এক ছিপি গোমূত্র গলায় ঢালেন। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

তাঁর পরিবার সূত্রে জানা গেছে, দিন ১৫ আগে বন্ধুদের সঙ্গে মায়াপুরে বেড়াতে গিয়েছিলেন শিবু। দু’দিন সেখানে ছিলেন। ফেরার সময় দেড়শো টাকা দিয়ে কিনে আনেন ৪০০ মিলিলিটারের গোমূত্রের শিশি। সেই গোমূত্র খেয়েই নাকি অসুস্থ বোধ করতে থাকেন তিনি। বছর ৪২ এর এই যুবক পেশায় কাপড়ের ব্যবসায়ী। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তিনি।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Product Import Export Plugin For WooCommerce - WebToffee Product Loops for WooCommerce Product Options for WooCommerce Product password protector for WooCommerce Product Price Info For WooCommerce Product Sales Report Pro for WooCommerce Pro Product Variation Table of WooCommerce Product Vendors for WooCommerce Products Share On WhatsApp Plugin | WooCommerce WordPress Products View in Room Popup | WooCommerce WordPress